নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

জার্মানীকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর

পিছিয়ে পড়েও জার্মানীকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। গনজালো প্লাটার গোলে ইকুয়েডরের বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকলো। জার্মানী ও আইভরি কোস্টের পর সেরা তৃতীয় দল হিসেবে গ্রুপ-ই থেকে শেষ ৩২’এ উঠেছে ইকুয়েডর।

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানী। যদিও গোলটি নিয়ে বেশ বিতর্ক তৈরী হয়েছিল। সান্ডারল্যান্ড উইঙ্গার নিলসন আনগুলোর দুর্দান্ত স্ট্রাইকে ইকুয়েডর ম্যাচে ফিরে আসে। ম্যাচ শেষে ১৩ মিনিট আগে পোস্টের খুব কাছে থেকে প্লাটার গোলে ইকুয়েডরের জয় নিশ্চিত হয়।

নিউ জার্সি স্টেডিয়ামে কাল অধিকাংশ অংশ জুড়ে ছিল ইকুয়েডরের সমর্থকদের আধিপত্য। ম্যাচ শেষে তাই তাদের উচ্ছাসটা ছিল একটু বেশী।

২০১৪ সালের পর এই প্রথম নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জণ করেছে জার্মানী। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে আইভরি কোস্টকে পিছনে ফেলে গ্রুপের শীর্ষ দল হিসেবে জার্মানরা শেষ ৩২’এ গেছে। সোমবার ফক্সবোরো স্টেডিয়ামে অন্য গ্রুপের তৃতীয় দলের মুখোমুখি হবে জুলিয়ান নাগলেসম্যানের দল।

অধিনায়ক জসুয়া কিমিচ নক আউট রাউন্ডে দলের থেকে আরও ভাল পারফরমেন্স আশা করছেন, ‘আমরা আজ প্রতিপক্ষকে ম্যাচে এগিয়ে যাবার আমন্ত্রণ জানিয়েছি, যা তারা পুরোপুরি কাজে লাগিয়েছে। এটা তাদেরকে শক্তিশালী করে তুলেছিল। সৌভাগ্যবশত: এই পরাজয়ে বড় কোন অঘটন ঘটেনি। কিন্তু এটা অন্তত স্পষ্ট আরও একটি পরাজয়ের অর্থ টুর্নামেন্ট থেকে বিদায়। প্রতি ম্যাচে এক থেকে দুই গোল হজম করাটা হতাশাজনক। যতটা সম্ভব প্রতিপক্ষের কাছে কম বল দিতে হবে, তাহলেই আমরা যেকোন দলকে পরাজিত করতে পারবো।’

দুটি ইনজুরি সমস্যায় নাগলেনম্যানকে দুই পরিবর্তন করতে বাধ্য করেছিল। লিগামেন্ট ইনজুরির কারনে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার নিকো শোটারবেক আসর থেকে ছিটকে যাওয়ায় কাল মূল দলে খেলেছেন এন্টোনিও রুডিগার। লেফট ব্যাক হিসেবে কাল ন্যাথানিয়েল ব্রাউনের পরিবর্তে দলে ছিলে ডেভিড রম।

গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করা জার্মানি ম্যাচে এগিয়ে যায় এমন এক গোলে যা টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে থাকা ইকুয়েডরকে ক্ষুব্ধ করে তোলে। প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় ইকুয়েডরের জন্য এই ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই।

বক্সের ভেতরে ফ্লোরিয়ান রিটজের পাস থেকে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোল করেন সানে। তবে গোলটি হওয়ার আগে আক্রমণ গড়ার সময় আলেক্সান্দার পাভলোভিচ উঁচুতে পা রুলে পেড্রো ভিটের মাথায় আঘাত করলেও রেফারি ফাউল না দেওয়ায় ইকুয়েডরের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানান।

গোলটি বহাল রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ইকুয়েডর। তবে সাত মিনিট পরই তারা সমতায় ফেরে।  প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে নিলসন বল জালে জড়ান। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার কিছুই করতে পারেননি।

এরপর কেই হাভাটর্জের হেড দারুণভাবে ঠেকিযয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিনডেজ। বিরতির ৩০ সেকেন্ডেরও কম সময় পর বক্সের ভেতরে জোয়েল ওডডোনেজে ফাউলে হাভার্টজ পেনাল্টির জোড়ালো আবেদন করেও সফল হননি। ভিএআর ফাউলের কারনে সেটা বাতিল করে দেয়।

এক ঘণ্টা পর জার্মান নাগলেসশ্যান টুর্নামেন্টে ইতোমধ্যে তিন গোল করা ‘সুপার-সাব’ ডেনিজ উনডাভকে মাঠে নামান। কিন্তু ইকুয়েডর জানত,তাদের আর রক্ষণাত্মক থাকার সুযোগ নেই। এনার ভ্যালেন্সিয়ার জোরালো শট দারুণভাবে প্রতিহত করেন নয়্যার।

কর্নার থেকে রদ্রিগেসের হালকা ছোঁয়ায় বল পেয়ে নয়্যারের সামনে থেকেই জালে ঠেলে দেন প্লাটা। এর ফলে জার্মানির টানা ১১ ম্যাচের জয়ের ধারা ভেঙে যায় এবং ইকুয়েডর তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বিদেশি নাগরিকদের বিষয়ে যা জানা গেছে

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা মামলার রায় আজ

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণেরও শঙ্কা

বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

জোড়া ঝড়ের আশঙ্কায় জাপানে শতাধিক ফ্লাইট বাতিল

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জার্মানীকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে পুলিশ

১০

মুন্সীগঞ্জে ১,৯১,৬৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

১১

পেপের জোড়া গোলে শেষ ৩২-এ আইভরি কোস্ট, কুরাসাওয়ের বিদায়

১২

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৩

সুইডেনের সাথে ড্র করায় নক আউট পর্বে ব্রাজিলকে পেল জাপান

১৪

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু

১৫

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪

১৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শালিশে জমি বুঝিয়ে দেওয়ার পর পুনরায় দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকির দাবি

১৮

মুন্সীগঞ্জে ওষুধ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১৯

উত্তরখানে মাদকবিরোধী অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

২০