বিশেষ প্রতিনিধি নওগাঁ: রশিদুল হক জীবন
নওগাঁর ধামইরহাট উপজেলায় সংঘটিত এক দোকান চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিকনির্দেশনায় ধামইরহাট থানাধীন শ্যামপুর বাজারে অবস্থিত “শুভ ট্রেডার্স” নামের একটি দোকানে চুরির ঘটনার পরপরই তদন্ত ও অভিযান শুরু করা হয়। গত ৫ মে ২০২৬ তারিখে দিনব্যাপী ধামইরহাট থানা ও পত্নীতলা থানার যৌথ অভিযানে মহাদেবপুর থানার মাতাজি এলাকা এবং পত্নীতলা থানার গগনপুর এলাকায় কয়েক ধাপে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চোরাই ১টি ল্যাপটপ ও ২টি পেনড্রাইভ উদ্ধারসহ মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি এবং চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. মোঃ আবু সাঈদ (৩৫), পিতা: মৃত ছয়ফদ্দিন, মাতা: মোছাঃ রমেছা বিবি, গ্রাম: ঘোষনগর, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ
২. শ্রী অমিত চন্দ্র বর্মন (২৮), পিতা: মৃত অমর চন্দ্র বর্মন, মাতা: শ্রীমতি ডলি রানী, গ্রাম: বাদ জামগ্রাম ঘোষনগর, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ
৩. মোঃ শামীম হোসেন (৩০), পিতা: মোঃ নুরুল হক, মাতা: মোছাঃ কহিনুর বেগম, গ্রাম: ঘোষনগর উচ্চপাড়া, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ
৪. মোঃ স্বপন বাবু (৩১), পিতা: মোঃ শামসুল, মাতা: মোছাঃ আক্তার বানু, গ্রাম: শিয়ালী, রাঁইগা, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য করুন