‘কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার’ (কোডেক) -এর আয়োজনে ও ‘স্ট্রমি ফাউন্ডেশন’ এর সহায়তায় ক্লাইমেট চেইঞ্জ এডাপ্টেশন প্রজেক্ট এর উদ্যোগে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি বিতরণ ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপাড়া কোডেক মাইক্রোফাইনান্স অফিস চত্বরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার, খাদিজা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক আ.ন.ম ওয়াহিদ এবং টেকনিক্যাল অফিসার মো.সাব্বির তালুকদার, ব্রাঞ্চ ম্যানেজার-কোডেক মাইক্রোফিনান্স অফিসার অলক মজুমদার, সহকারী টেকনিক্যাল অফিসার মো. মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সাংবাদিকসহ উপস্থিত ছিলেন প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী পরিবারের সদস্যরা এবং ক্লাইমেট চেইঞ্জ এডাপ্টেশন প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার বলেন, চিতলমারীতে নিরাপদ পানির অভাব অনেক। আর এই অভাব দূরীকরণে ‘কোডেক’-এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
এছাড়াও কোডেক এবং ক্লাইমেট চেইঞ্জ এডাপ্টেশন প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখেন সাব্বির তালুকদার।
তিনি বলেন, কোডেক ১৯৮৫ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যকে সামনে রেখে ক্লাইমেট চেইঞ্জ এডাপ্টেশন প্রকল্পের মাধ্যমে আপনাদের নিরাপদ পানি চাহিদা পূরণের আমরা আপনাদের পাশে আছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি খাদিজা আক্তার প্রকল্পের ৬০ জন সুবিধাভোগীদের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণ এর জন্য ৩ হাজার লিটার এর ৬০টি পানির ট্যাংকি বিতরণ করেন।
মন্তব্য করুন