নওগাঁ রানীনগর প্রতিনিধিঃ
মো:নেকীদুল ইসলাম নিকঃ
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকায় সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশ দখল করে রাখায় এলাকাটিতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল, বিশেষ করে হাটের দিনগুলোতে ভোগান্তি চরমে পৌঁছাতো।
সম্প্রতি পরিচালিত এই অভিযানে সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হলে যান চলাচলে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ নতুন করে সড়ক দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও যানজট নিরসনে সিএনজি, অটোরিকশা ও ভ্যানের জন্য নির্ধারিত স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আবাদপুকুর এলাকার যান চলাচল আরও সুশৃঙ্খল হবে।
মন্তব্য করুন