নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ১০০ কোটি লিটারের বিশাল এক জাতীয় জ্বালানি ভাণ্ডার গড়ে তোলার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই ঘোষণা দেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অ্যালবানিজ জানান, সরকারি মালিকানাধীন এই মজুত মূলত ডিজেল এবং এভিয়েশন ফুয়েলের (বিমানের জ্বালানি) দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিত করবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান সংকটের নেতিবাচক প্রভাব থেকে অস্ট্রেলিয়াকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।’

আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বার্ষিক বাজেটে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) হাতেগোনা কয়েকটি সদস্য দেশের মধ্যে একটি অস্ট্রেলিয়া। তবে আমাদের কোনো নিজস্ব জাতীয় জ্বালানি মজুত ছিল না।

তিনি বলেন, ‘ভবিষ্যতের সম্ভাব্য ধাক্কা সামলাতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি যে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে।’

অস্ট্রেলিয়ায় মাত্র দুটি তেল শোধনাগার রয়েছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেই দেশটিকে চরম সংকটে পড়তে হয়। এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াও জ্বালানি তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এই পথেই পরিবাহিত হতো।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরু করার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে দোকান চুরি: ল্যাপটপ ও পেনড্রাইভসহ ৪ জন গ্রেফতার

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল; বিএনপি মহাসচিবের শোক

হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী

চিতলমারীতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ

কিশোরগঞ্জে কমছে নদ-নদীর পানি ; প্রাণ ফিরছে হাওরে

১০

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

১১

রুবিও-লাভরভ ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে আলোচনা

১২

আগামী কয়েক দিনে টিকাদানের শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার: উপদেষ্টা ডা. জাহেদ

১৩

সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুর হাতে ২২ জেলে অপহৃত

১৪

পশ্চিমবঙ্গে ” জয় শ্রীরাম ” কৌশলে জিতে গেল বিজেপি।

১৫

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

১৬

রাণীনগরের আবাদপুকুরে সড়ক দখলমুক্তে উচ্ছেদ অভিযান, ফিরছে স্বস্তি

১৭

মোহাম্মদপুরের চা-দোকানদার আমির হোসেন হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেপ্তার

১৮

পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিত করতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার

২০