নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ১০ জনকে আটক করা হয়।

মঙ্গলবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাসস’কে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর থেকে নারায়ণগঞ্জের মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‌্যাব চিরুনি অভিযান চালিয়েছে। এসময় অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে ।

উল্লেখ্য,মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় হামলার ঘটনা ঘটে। দায়িত্ব পালনরত অবস্থায় র‌্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ হামলায় ৩ জন র‌্যাব সদস্য আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে দোকান চুরি: ল্যাপটপ ও পেনড্রাইভসহ ৪ জন গ্রেফতার

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল; বিএনপি মহাসচিবের শোক

হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী

চিতলমারীতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ

কিশোরগঞ্জে কমছে নদ-নদীর পানি ; প্রাণ ফিরছে হাওরে

১০

মধ্যপ্রাচ্য সংকট: ১০০ কোটি লিটারের জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

১১

রুবিও-লাভরভ ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে আলোচনা

১২

আগামী কয়েক দিনে টিকাদানের শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার: উপদেষ্টা ডা. জাহেদ

১৩

সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুর হাতে ২২ জেলে অপহৃত

১৪

পশ্চিমবঙ্গে ” জয় শ্রীরাম ” কৌশলে জিতে গেল বিজেপি।

১৫

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

১৬

রাণীনগরের আবাদপুকুরে সড়ক দখলমুক্তে উচ্ছেদ অভিযান, ফিরছে স্বস্তি

১৭

মোহাম্মদপুরের চা-দোকানদার আমির হোসেন হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেপ্তার

১৮

পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিত করতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার

২০