নিউজ ডেস্ক
৮ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৬ জন

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

 

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে এই আয়োজনটি প্রাক্তনদের মিলনমেলায় রূপ নেয়। আজ বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৯৬৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যা এক নজিরবিহীন মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি আজাহারুল ইসলাম পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পলাশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল রহমান তারেক। ৩৯টি ব্যাচের এমন বিশাল ও সমন্বিত আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উৎসবমুখর পরিবেশে সবাই একসঙ্গে ইফতার করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও বন্ধন আরও দৃঢ় করে। এমন চমৎকার

আয়োজনের জন্য তারা হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। অনুষ্ঠানটি প্রাক্তনদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও স্মৃতিচারণের এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে । উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হরিমোহন গাবতলা মসজিদের ইমাম মোঃ মনিরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান: পাপিয়া

১

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

২

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১০

৩

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৭ বাংলাদেশি নি/হত

৪

সাভারে গুলিসহ একজন সন্ত্রাসীকে গ্রে/ফতার করেছে ডিবি

৫

ডিমলায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দুয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

৮

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাণী

১০

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১১

অপরাধমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রীর

১২

বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু

১৩

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

১৫

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

১৬

দুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা, প্রথম পর্ব শুরু আজ

১৭

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

১৮

পোশাক খাতে অস্থিরতা: ব্যাংক হিসাব জব্দে আতঙ্ক ব্যবসায়ী মহলে, প্রশ্নের মুখে এনবিআরের পদক্ষেপ

১৯

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

২০