নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এবারের ভোটে ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মহাসিন আলী বেসরকারিভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

প্রাথমিক ফলাফলে সভাপতি পদে সৈয়দ এ. এইচ. সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট। সহ-সভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং মো. মাহবুবুর রহমান (মাহবুব) ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. নুর আলম পান্নু ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মো. ইমদাদুল হক (ইমদাদ) ১১৮, মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা ১৩৯ ভোট পেয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মো. ওজিহুর রহমান পেয়েছেন ১৩৪, কামরুন নাহার কণা ১৪৮ এবং মোছা. রিনা আখতার (মিলি) ৫৭ ভোট। সহকারী সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা (সুমন) ৩২২ এবং সিরাজুল ইসলাম (সাগর) ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও শামীম আহমেদ চৌধুরী ১৯০ ভোট পেয়েছেন। কার্যকরী সংসদ সদস্য পদে শামস ইমরান ৩৯২ ভোট এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের প্রার্থীদের এ বিজয়কে আইনজীবীদের মধ্যে তাদের সাংগঠনিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

২

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

৩

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

৪

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

৫

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

৬

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

৭

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবের পর আজ বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

৮

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় নিহত ৩০

৯

কোস্টারিকায় প্রবেশে বাধার পর মেক্সিকোয় পৌঁছালেন জাতিসংঘের বিশেষ দূত

১০

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

১১

টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী

১২

ভূঞাপুরে বিদেশি মদের বড় চালান উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ৩

১৩

নওগাঁর জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

১৪

রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে

১৫

মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

১৬

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

১৭

মধুখালীতে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৮

লালমোহনে নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

১৯

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

২০