মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:
৪৮ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

যশোরের ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে রোপা আমন ও সবজিক্ষেত। এতে পাকা ধান ও ফুলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা হালকা থেকে ভারী বৃষ্টিতে যশোরের ঝিকরগাছায় রোপা আমন ও বিভিন্ন ধরনের সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। একই সঙ্গে উপজেলার গদখালী, পানিসারা ও নাভারন ইউনিয়নের ফুলচাষিরাও ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে রজনীগন্ধা, গোলাপ ও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন জাতের ফুলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ রোপা আমন ধানের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক জমির ধান ইতোমধ্যে পেকে গেছে। মাঠের পর মাঠ এখন পাকা আমন ধানে ভরে থাকলেও বৃষ্টির কারণে বেশিরভাগ ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও কাটা ধানও পানির মধ্যে পড়ে রয়েছে।

 

লাগাতার বৃষ্টির কারণে রজনীগন্ধা ফুলের পাপড়িতে পচন ধরার আশঙ্কা করছেন চাষিরা। বৃষ্টি অব্যাহত থাকলে ফুলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বাজারজাতকরণেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

বৃষ্টির প্রকোপ আরও বাড়লে পানিতে তলিয়ে থাকা ধান এবং জমিতে পড়ে থাকা কাটা ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। এতে উৎপাদন খরচ তুলতে না পারার পাশাপাশি আর্থিক সংকটে পড়ারও শঙ্কা তৈরি হয়েছে তাদের মধ্যে।

 

উপজেলার বাঁকড়া, শংকরপুর, শিমুলিয়া ও গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষকেরা আমন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। এ ছাড়া উপজেলা সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের পাকা ধানের ক্ষেতও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এদিকে বৃষ্টির কারণে সবজি চাষিরাও দুশ্চিন্তায় রয়েছেন। জমিতে পানি জমে থাকায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

তবে এখন পর্যন্ত কৃষিতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো হিসাব দিতে না পারায় ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

 

টানা বৃষ্টি অব্যাহত থাকলে রোপা আমন, সবজি ও ফুলের আরও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কৃষকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় ৫ বছরের শিশুপুত্রসহ মা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

১

নওগাঁয় পুলিশ চেকপোস্টে দেশীয় অ/স্ত্র সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রে/ফতার

২

লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

৩

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

৫

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

৬

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টায় এক যুবক আটক

৭

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ

৮

নোয়াখালীতে যুবলীগ–ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, পেট্রল ঢেলে আগুন

৯

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

১০

লালমোহনে ৩ মাসের নববধূ রেখে প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী, এলাকায় চাঞ্চল্য

১১

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

১৩

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

১৪

লাকসাম, পৌরসভা ও মনোহরগঞ্জে, নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধের আলোচনা সভা

১৫

নওগাঁর ৯৯ ইউনিয়নে ইউপি নির্বাচন চার ধাপে, প্রথম ধাপে ভোট সদর-মান্দাসহ ৪ উপজেলায়

১৬

মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা

১৮

মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

২০