নিউজ ডেস্ক
১১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে দুই শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রমের রোডম্যাপ বা পথনকশা হিসেবে ‘অ্যাকাডেমিক বর্ষপঞ্জি’ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজের একাদশ শ্রেণির বিভিন্ন শাখার শিক্ষার্থীদের হাতে এ বর্ষপঞ্জি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, অ্যাকাডেমিক বর্ষপঞ্জি শিক্ষার্থীদের আগামী দুই শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে।

এর মাধ্যমে ক্লাস, পরীক্ষা, ছুটি, সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীরা আগে থেকেই জানতে পারবে। নির্ধারিত সময় অনুযায়ী পড়াশোনা ও প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মশৃঙ্খলা বজায় রাখতে এ বর্ষপঞ্জি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের বর্ষপঞ্জি অনুসরণ করে নিয়মিত পড়াশোনা ও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে পরিকল্পিত ও সুশৃঙ্খল করতে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি একটি সময়োপযোগী উদ্যোগ। একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করলে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে পারবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১

ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৩

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

৪

লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের অভিযোগে সংবাদ সম্মেলন

৫

সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ

৬

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন গুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় এক লাখ টাকা জরিমানা

৮

মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

৯

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

১০

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

১১

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ

১৩

রিয়াদে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ভবন ক্ষতিগ্রস্ত

১৪

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নি/হত, আ/হত ১

১৫

দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের আইন করল ইন্দোনেশিয়া

১৬

জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

১৭

নবীনগর নির্বাচন অফিসে ২১ হাজার টাকায় অপ্রাপ্তবয়স্কের এনআইডি! ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ

১৮

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

১৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা চাষে কৃষকের ভাগ্য বদল

২০