নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫ জন

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

নিজস্ব প্রতিবেদক:

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ছওয়াব (SAWAB)।
সংস্থাটির উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে ৫০ জন এবং দিনাজপুরের চিরিরবন্দরে ৩০০ জনসহ মোট ৩৫০ জনের চোখের ছানি অপারেশন বিনামূল্যে সম্পন্ন হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) এ মানবিক কার্যক্রমে দাতা সংস্থার দুই প্রতিনিধি ড. ওমর আইপার (Dr. Omer Ipar) ও আইদিন আকপিনার (Aydin Akpinar) সরাসরি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান।

এ সময় আইরিশ আই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নজরুল ইসলাম সুমন, ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার হাসিবুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছওয়াব সূত্রে জানা যায়, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক দরিদ্র মানুষ চোখের ছানি অপারেশন করাতে পারেন না। ফলে দীর্ঘদিন দৃষ্টিশক্তির সমস্যায় ভোগার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষমতা হারান তাঁরা। এসব মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের এ উদ্যোগ নেওয়া হয়।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, একটি সফল অস্ত্রোপচার শুধু দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং একজন মানুষের স্বাভাবিক জীবনযাপন, আত্মনির্ভরশীলতা ও কর্মক্ষমতা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করে। অর্থের অভাবে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা দাতা সংস্থা ও ছওয়াবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে ছওয়াবের চেয়ারম্যান ও দাতা সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের কল্যাণে এবং মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

১

হাডুডু ফাইনাল খেলা দেখতে, দর্শকের ভীড়, ফিরে এলো হারানো ঐতিহ্য

২

দেশব্যাপী জালাও পোড়াও  সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে

৩

চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের নান্দনিকতার কারিগর বর্ণিল সন্ধ্যায়

৪

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে খবর প্রকাশে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ: প্রেস মিনিস্টার

৫

আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে করিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

৬

গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি

৭

উত্তরখানে ৯ তলা থেকে স্ত্রীর লাশ উদ্ধার; ঘাতক স্বামী রিমান্ডে

৮

ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

৯

নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি

১১

কালিগঞ্জে পিতাকে ফিরেপেতে সন্তানদের আকুতি!!ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

১২

চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৩

জাপানের সফটব্যাংকের এক প্রান্তিকেই ৭০০ কোটি ডলার নিট লোকসান

১৪

গভীর রাতে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগ–ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

১৫

আশুলিয়া ৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ

১৬

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৭

জাপান, তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ

১৮

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

২০