নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

চিংড়ি ঘেরের দীর্ঘদিনের জটিলতা কাটাতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে : ভূমিমন্ত্রী

সারা দেশের চিংড়ি ঘের ব্যবস্থাপনায় দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন করে এ খাতের কার্যক্রম পুনরুজ্জীবিত এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে চিংড়ি ঘের ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন এবং প্রয়োজনীয় আইন ও নীতিমালা সংশোধন করা হবে। একই সঙ্গে এ খাতের সঙ্গে সম্পৃক্ত চাষি ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

আজ মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সারাদেশের চিংড়ি ঘের ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশের চিংড়ি খাত একটি বিশাল সম্ভাবনাময় অর্থনৈতিক খাত। কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে এ খাতের ব্যবস্থাপনায় নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। এসব জটিলতার কারণে সরকার যেমন কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না, তেমনি চিংড়ি ঘেরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও তাদের কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থার অবসান ঘটাতে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, চিংড়ি খাতের উন্নয়ন শুধু সরকারের রাজস্ব বৃদ্ধির জন্যই গুরুত্বপূর্ণ নয়, এর সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। তাই দীর্ঘদিনের জটিলতা নিরসন করে এ খাতের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা প্রয়োজন।

এদিকে একই সভা শেষে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিকদের জানান, ২০১৬ সালের একটি আদেশের মাধ্যমে চিংড়ি ঘের ব্যবস্থাপনা ও এ খাত থেকে রাজস্ব আদায়ের বিষয়ে একটি কাঠামো তৈরি করা হয়েছিল। ওই আদেশের আলোকে কীভাবে কার্যকরভাবে রাজস্ব আদায় করা যায়, সে বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, অতীতে এ খাত যেভাবে পরিচালিত হয়েছে, তাতে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দেশ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে চিংড়ি ঘের ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করে আরও কার্যকর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন; ৬ আসামি গ্রে/প্তার

১

ফেনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি

২

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৩

শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন

৪

চিংড়ি ঘেরের দীর্ঘদিনের জটিলতা কাটাতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে : ভূমিমন্ত্রী

৫

৮০ লাখ টাকা ঘু/ষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার

৬

অস্ট্রেলিয়ায় সুদের হার ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ

৭

সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি

৮

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ২ বছরে সেবা পেয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ

৯

রুবিওর সঙ্গে ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান

১০

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১১

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ

১২

দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সিলেটের মৌমি

১৩

তৃতীয় প্রান্তিকে সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৩৪.৬ শতাংশ

১৪

আশুলিয়ায় সকাল থেকেই উত্তপ্ত,পু/লিশের সাথে দফায় দফায় সংঘর্ষ

১৫

কলম্বিয়ায় বোমা হা/ম/লায় শিশুসহ নি/হত ৪, আ/হত ১৭

১৬

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

১৭

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

১৮

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

১৯

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন ও ধনবাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি

২০