নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন.

মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

আদালতের নির্দেশে অসহায় ভ্যানচালক মাজেদুলের বসতবাড়ি উচ্ছেদ করে সেখানে পুকুর বা দিঘী খনন কতটুকু মানবিক? কতখানি সঠিক? কতটুকু যৌক্তিক? জানতে চায় বর্তমান প্রজম্ম, জাতি ও দেশের আ’ম জনতা!

ভুক্তভোগীদের দাবী ১০ অক্টোবর শনিবার সরকারী ছুটির দিন তাদের কে আইনি গ্যরাকলে ফেলে কোন প্রকার নোটিশ ছাড়াই ষড়যন্ত্রের মাধ্যমে প্রত্যন্ত পল্লী শিবরামপুরে উচ্ছেদের নামে করা হয়েছে দুর্বলের উপর সবলের চরম অত্যাচার, সীমাহীন নির্যাতন, ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৪ জন শিশু নাবালকসহ ৬ (ছয়) সদস্যের হত দরিদ্র পরিবারের বসতবাড়ি।
যেটি ছিল তাদের বাপ-দাদার ভিটা।

এটি দীর্ঘ কয়েক যুগ থেকে তাদের একমাত্র বাসস্থান, মাথা গোঁজার ঠিকানা। মাজিদুল জমি খন্ড পৈত্রক সুত্র প্রাপ্ত বলে উল্লেখ করেন।

ভুক্তভোগী অসহায় গৃহহীন পরিবারের লোকজন ও মাজেদুলসহ তার শিশু সন্তানেরা কেঁদে কেঁদে বলেন দিনাজপুর সহকারী জজ কোর্টে (বীরগঞ্জ)-এর নাজির তোফায়েল হোসেনের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে এলেও তারা কোন ভাংচুর করে নাই কোবলমাত্র ঢোল পিটিয়ে লালঝাটা পুতেছে।

প্রতিপক্ষ প্রতিবেশী ও প্রভাবশালী বড়লোক গোলাম মোস্তফা, তার ছেলে হারুনসহ তাদের ১৫/২০ জনের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী বসতবাড়ি ভাংচুর করে গুঁড়িয়ে দিয়েছে। ফলে তারা দিনে খোলা আকাশের নিচে, রাতে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে জীবন যাপন করছে।

মোস্তফা গ্যাং এখন ভ্যাকু দিয়ে জমিটি পুকুর খনন শুরু করেছে, এমন বর্বরতা, বিবেকহীন তান্ডব নিতান্তই অমানবিক, আইন পরিপন্থি, চরম অন্যায়, মারাত্মক বেআইনি।

১১ অক্টোবর সরজমিনে গেলে প্রতিপক্ষ অভিযুক্ত মৃত জবান আলীর পুত্র গোলাম মোস্তফা ও তার ছেলে হারুন অর রশিদ হারুন স্কেভেটর বা ভ্যাকু দিয়ে সেখানে পুকুর খনন কাজে ব্যস্ত ছিলেন।

উচ্ছেদ অভিযান ও পরের দিন ভ্যাকু দিয়ে ঐ জমিতে পুকুর খননের কথা সংশ্লিষ্ট ইউপি সদস্য জাদব কুমার অধিকারীসহ গ্রামবাসী নারী-পুরুষেরা স্বীকার করেছেন।

অভিযুক্তদের কাছে জানা যায় অত্র শিবরামপুর (ক্লিনিক পাড়া) মৌজার ২০২০ দাগের সাড়ে ১২ শতাংশ জমি নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন দিনাজপুর সহকারি জজ আদালত (বীরগঞ্জ) মামলা চলার পর তারা ডিক্রি পেয়েছে।

বিজ্ঞ আদালতের নির্দেশে গতকাল কোর্টের নাজির তোফায়েল, ঢুলি ও থানা পুলিশ এসে মাজেদুলের বাড়িঘর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে জমি থেকে উচ্ছেদ করেছে, আমরা এখানে পুকুর খনন শুরু করেছি।

আদালতের প্রাপ্ত ডিক্রির কাগজ দেখাতে পারেন নাই।

এ ব্যপারে নাজির তোফায়েল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান আদালতের নির্দেশে আমি প্রাপ্ত ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা বলে সাড়ে ৪ শতক জমির উপরিস্থিত ৩/৪ টি বাঁশের বেড়াযুক্ত টিনের চালাঘর গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে বাদীকে দখল বুঝিয়ে দিয়েছি।

সেখানে পুকুর খনন করবে না অন্য কিছু করুক তাতে আমার যায় আসে না। সেটি তাদের ব্যপার।

ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি ছাড়া কোন বসতবাড়ি উচ্ছেদ করা আইন সম্মত কিনা?

জানতে চাইলে নাজির বলেন আমি আমার চাকুরী জীবনে এধরণের অসংখ্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি, কোন ম্যাজিস্ট্রেট-এর প্রয়োজন হয় নাই।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান বিজ্ঞ আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে থানার এসআই আতাউর রহমান ও পুলিশ সদস্যরা উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন.

১

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কক্সবাজারে হোটেল কর্মচারী গ্রেপ্তার

২

টানা ২০ দিনের অচলাবস্থা, শাটডাউনের মাঝেই তালা ভেঙে দপ্তরে চুয়েটের নতুন উপাচার্য, সঙ্গে ছাত্রদল নেতারা!

৩

৩৫ হাজার মুক্তায় দেবী দুর্গার অপরূপ সাজ, সাতক্ষীরার বুড়িয়ায় দর্শনার্থীদের ঢল

৪

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

৫

নিয়ামতপুরে এসআরবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

৬

মাদক নির্মূলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি

৭

নাটোরে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, তরুণকে জিজ্ঞাসাবাদ

৮

চার হয়েছে ভেবে নিশ্চিন্তে হাঁটছিলেন তিলক, অদ্ভুত রানআউটে হতবাক সবাই

৯

বেনাপোলে অপপ্রচারের বিরুদ্ধে ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির “

১০

রিয়াদ বিমানবন্দরে ফের ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১৩; কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদির

১১

টেস্টে ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ, হ্যাটট্রিকের নেপথ্যে লিটনের পরামর্শ

১২

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

১৩

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

১৪

সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান

১৫

হাসানের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

১৬

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

১৭

লক্ষ্মীপুরে মাদ্রাসার শিশুদের পায়ে শিকল, নির্যাতনের ভিডিও ছড়িয়ে তীব্র ক্ষোভ

১৮

নবীনগরের মিরপুর শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে হাজী সাইদুল আলম সোরাফ

১৯

ভারতের পেট্রাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করেন ছাত্রলীগের রোটন, ফিরলেন লাশ হয়ে

২০