নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি

সাধন সাহা জয়ঃব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—চরলাপাং গ্রামের ফুল মিয়া (৬০) এবং একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী উম্মে হানি (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে গ্রামের অহিদ মিয়ার সঙ্গে স্থানীয়দের বিরোধের সূত্রপাত হয়। অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ট্রাক্টর ভাড়া দেওয়ার ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার পর একই গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হালচাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন।

এ নিয়ে ট্রাক্টর ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল বলে স্থানীয়রা জানান।

অভিযোগ রয়েছে, এরই জের ধরে শনিবার রাতে নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর এলাকা থেকে লোকজন এনে চরলাপাং গ্রামে হামলা চালানো হয়। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে এবং ফুল মিয়া ও উম্মে হানি গুলিবিদ্ধ হন।

তবে হামলায় কারা জড়িত এবং গুলি ছোড়ার ঘটনায় প্রকৃত কারণ কী—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, চরলাপাং এলাকায় এর আগেও সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলায় কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি

৩

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন

৪

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

৫

হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

৬

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান

৭

শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

৮

পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

৯

আইনজীবী ছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা

১০

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা: বনরক্ষীদের গুলিতে পিছু হটল দুর্বৃত্তরা।

১১

ডিউক ছেড়ে আবার কোকাবুরা, বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা

১২

জাহ্নবীর সেই গানের ভিডিও বিকৃত, ‘অসুস্থ মানসিকতা’ বলে ক্ষোভ

১৩

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

১৪

মাটির সাথে দোস্তি কিংবা শখের কুমোর ঐশী

১৫

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

১৬

উত্তরায় প্রাইম রোজ স্কুলের দুই দিনব্যাপী শিশুমেলা অনুষ্ঠিত

১৭

বীরগঞ্জে আদিবাসী মিলন মেলার প্রস্তুতি সভা.

১৮

ঘাটাইলের খাকুরিয়া ব্রিজের কাজ শেষ হয়নি ৪ বছরেও ভোগান্তি ৪০ গ্রামের মানুষ

১৯

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: ছাত্রদল-যুবদলের নেতাসহ গ্রেপ্তার ১৯

২০