নিউজ ডেস্ক
৩ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা সামসাদ জাহান তানিয়াকে সম্মাননা

​রিমন হোসেন

২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অকুতোভয় ভূমিকা রাখা টাঙ্গাইলের বাসাইলের ফুলকি গ্রামের কৃতি সন্তান সামসাদ জাহান তানিয়াকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের রাজপথের এই সাহসী নারী আজ ১৯ আগস্ট আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন।

স্বৈরাচারী হাসিনা সরকার পতনের আন্দোলনে শুরু থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সামসাদ জাহান তানিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তবে আন্দোলনের সময় তার এই গুরুত্বপূর্ণ অবদান দীর্ঘদিন অন্তরালেই রয়ে গিয়েছিল। অবশেষে আজ ১৯ আগস্ট, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আনুষ্ঠানিকভাবে তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ঘোষণা করে।
​সামসাদ জাহান তানিয়ার বাবা, সাবেক এএসপি শামসুল আলম ভুইয়া। সামসান জাহান শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। তিনি বলেন, “সে রাজপথে থাকা সত্ত্বেও এতদিন এই স্বীকৃতি থেকে বঞ্চিত ছিল। আজ এই সম্মান পেয়ে আমরা আনন্দিত। এই সম্মান কেবল তানিয়ার নয়, এটি জুলাই আন্দোলনের সকল শহীদ এবং গাজীদের সম্মান।”

সম্মাননা গ্রহণের পর সামসাদ জাহান তানিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, “এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আমি এই সম্মান জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি উৎসর্গ করছি।”

​সামসাদ জাহান তানিয়া জনজোট বিপ্লবী মঞ্চে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এছাড়া বর্তমানে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। তিনি ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর নারী ও শিশু শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ‘দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ’-এর সমন্বয়কারী হিসেবেও কাজ করছেন তিনি। পাশাপাশি ‘রঙধনু নারী ফাউন্ডেশন’-এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারীদের উন্নয়নে অবদান রেখে চলেছেন এই সংগ্রামী নারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০