নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

বিতর্ক আর সিডনি সুইনি যেন সমার্থক হয়ে উঠেছে। হলিউডের এই সময়ের সেনসেশন তিনি। সিনেমায় হোক বা সোশ্যাল মিডিয়া, খোলামেলা উপস্থিতিতে বরাবরই উসকে দেন বিতর্কের আগুন।

ফের চর্চার কেন্দ্রে সিডনি। এবারও প্রসঙ্গ ‘খোলামেলা’। এবার আরো একধাপ এগিয়ে তিনি প্রায় ‘বসনাহীন’ হয়ে পর্দায় হাজির হলেন। তা নিয়েই চলছে হইচই।সম্প্রতি একটি স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন অ্যাপের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন সিডনি সুইনি। এতে দেখা যায়, প্রায় নগ্ন হয়েই অভিনয় করেছেন তিনি। কখনো বাস্কেটবল, কখনো ফুটবল দিয়ে ঢেকেছেন শরীরের অঙ্গ, কখনো আবার বাস্কেটবলের হুপের উপর বসেছেন আবেদনময়ী রূপে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিজ্ঞাপনচিত্রটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন সিডনি। এরই মধ্যে সেটার ভিউ প্রায় দুই কোটি। রিঅ্যাকশন ছাড়িয়েছে সাড়ে সাত লাখ। সেই সঙ্গে সমালোচনাও হচ্ছে দেদার। কেউ বলছেন, ‘এটা কিসের বিজ্ঞাপনচিত্র, সেটাই বুঝে উঠতে পারলাম না’; কেউ খোঁচা দিয়ে বলেছেন, ‘মার্কেটিং টিমের একটাই কাজ, সেটাই তারা করেছে’; আরেকজন লিখেছেন, ‘ক্রীড়া এর আগে কখনো এতটা আবেদনময়ী ছিল না!’

যদিও বিজ্ঞাপনচিত্রটিকে মজার অভিজ্ঞতাই বলেছেন সিডনি সুইনি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মজার একটি ধারণাকে সামনে আনাই ছিল এ প্রচারের উদ্দেশ্য। বিজ্ঞাপনচিত্রটির ভাবনা খুব সহজ—সব ধরনের বাড়তি শব্দ সরিয়ে মনোযোগটা পুরোপুরি খেলাধুলার দিকে নেওয়া।’

এর আগেও স্বল্পবসনায় উপস্থিতির কারণে বহুবার বিতর্কের কেন্দ্রে এসেছেন সিডনি সুইনি। গত বছর একটি জিনস প্যান্টের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেও বিতর্ক সৃষ্টি করেছিলেন। এছাড়া এ বছর নিজেই চালু করেছেন অন্তর্বাস ব্র্যান্ড, সেটার প্রচারেও তাকে খোলামেলা রূপেই দেখা গেছে কয়েক দফায়।

গত বছর ‘দ্য হাউজমেইড’ সিনেমা দিয়ে বাজিমাৎ করেছেন সিডনি সুইনি। সেটার দ্বিতীয় কিস্তি ‘দ্য হাউজমেইডস সিক্রেট’ নিয়ে আসছেন সামনে। এছাড়াও দুটি সিনেমা রয়েছে তার হাতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০