নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবজল, সয়ফুল, হামিদ ও ফারুকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী বালু খেকো চক্র কোন নিয়মনীতির তোয়াক্কা না করে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তীব্র ভাঙনে হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসীর শত শত একর ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে মানচিত্র থেকে দুটি গ্রামের ফসলি জমি হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, অবৈধ বালু খেকোদের আগ্রাসনে আমাদের এলাকার কৃষকেরা আজ দিশেহারা। ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বি ও সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০