নিউজ ডেস্ক
২ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা -আল্লামা ইমাম হায়াত

-মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন , পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । কালেমা হলো স্রষ্টার প্রতি আত্মসমর্পণের নাম; যাকে রাজপথে মিছিল বা প্রদর্শনের বস্তুতে পরিণত করা ইসলামের মর্যাদা ক্ষুণ্ন করার শামিল । ইসলামের পবিত্র প্রতীকগুলোকে যারা রাজনৈতিক প্রদর্শনী বা উগ্রবাদে পরিণত করছে, তিনি তার তীব্র নিন্দা জানান ও ধর্মের নামে অধর্ম উগ্রবাদী কর্মকান্ডের জন্য দেশের সাধারন মানুষ আজ আতংকিত বলে জানান! জীবনের নিরাপত্তা ও জীবনের স্বাধীনতা এবং ধর্মের মানবিক মূল্যবোধ ও গণতন্ত্র ছাড়া রাষ্ট্র একক গোষ্ঠীবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতির জবরদখলে রুদ্ধ ও ধ্বংস হয়ে যাবে বলে আল্লামা ইমাম হায়াত জনগণকে সতর্ক করেছেন। ইসলামের পবিত্র প্রতীকগুলোকে যারা রাজনৈতিক প্রদর্শনী বা উগ্রবাদে পরিণত করছে, তিনি তার তীব্র বিরোধী ।

আল্লামা ইমাম হায়াত বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ছড়ানো তালেবান, ওহাবিবাদ, সালাফিবাদ বা মওদুদিবাদ কোনো ইসলাম নয়, বরং এগুলো প্রকৃত ইসলাম ধ্বংসকারী ছদ্মবেশী উগ্রবাদ। তিনি স্পষ্টভাবে মনে করেন যে, ইসলামের নামে জোরপূর্বক কোনো মতবাদ চাপিয়ে দেওয়া এবং মানুষের স্বাধীনতা হরণ করা ইসলাম পরিপন্থী। ইসলামের নামে রাষ্ট্রক্ষমতা দখল করে একক কোনো গোষ্ঠীর উগ্র মতবাদ চাপিয়ে দেওয়াকে তিনি অনৈসলামিক মনে করেন। পবিত্র কুরআনের সুরা কাফেরুনের আয়াত (তোমাদের জন্য তোমাদের দ্বীন, আমার জন্য আমার দ্বীন) উল্লেখ করে তিনি বলেন, ইসলাম মানুষকে স্বাধীনভাবে বাঁচার ও নিজ নিজ বিশ্বাস পালনের অধিকার দেয়, যা উগ্রবাদীরা ধ্বংস করে। অন্যের জীবনব্যবস্থা ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার বা বলপ্রয়োগ করার কোনো অধিকার ইসলাম কাউকে দেয়নি। প্রাণাধিক প্রিয়নবীর প্রদত্ত আসল ইসলাম কোনো নির্দিষ্ট গোষ্ঠীর শোষণ নয়, বরং সব মানুষের সমান মালিকানা ও বৈষম্যহীন অধিকার নিশ্চিত করে। মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবাধিকার প্রতিষ্ঠাই ইসলামের প্রকৃত রাজনৈতিক ও সামাজিক রূপ।

আল্লামা ইমাম হায়াত বলেন, তালেবান চক্র ইসলামের শত্রু মোনাফেক। ওরা সত্য ও মানবতার মুক্তির পবিত্র কলেমা নিয়ে মিথ্যাচার করছে ধোকা দিচ্ছে। ওরা জংগীবাদি হিংস্র পাশবিক স্বৈররাজনীতির চক্র খুনি জালিম জল্লাদ চক্র। পবিত্র কলেমা ওদের ঈমান ধ্বংসাত্মক দ্বীন ধ্বংসাত্মক রাষ্ট্র ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক মানবতাবিরুদ্ধ ধোকার হাতিয়ার মাত্র। ইসলামী রাষ্ট্রের নামে ইসলামের বিরুদ্ধে দুনিয়ার সর্বনিকৃষ্ট চরম ধ্বংসাত্মক প্রতারণা মোনাফেকি চক্র ওয়াবিবাদ সালাফিবাদ মওদুদিবাদ তালেবান কুফরি চক্র। ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে নিজেদের দলীয় কুফরি মতবাদ চাপিয়ে দিয়ে আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের ভালোবাসা ও সব মানুষের কল্যাণের ইসলাম সব মানুষের অধিকার নিরাপত্তা স্বাধীনতার ইসলাম আসল ইসলাম উৎখাত ও ধ্বংস করাই এসব আইয়ামে জাহেলিয়াত কুফরি মতবাদের কুফরি উদ্দেশ্য।

এসব কুফরি মতবাদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আসল ইসলাম ও জীবনের স্বাধীনতা এবং রাষ্ট্র ও সবার ধর্ম মতপথ বাঁচাতে হলে সব ধর্মের সব মত পথের সব মানবিক মানুষকে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির একমাত্র দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে, নাহয় সত্যের ধারা উৎখাত এবং জীবন ও মানবতার ধ্বংস অনিবার্য।

আল্লামা ইমাম হায়াত বলেন রাষ্ট্র সকলের জন্য ,রাষ্ট্র সব ধর্মের মানুষের জন্য সর্বজনীন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ধর্মীয় পরিচিতি বা স্লোগান রাষ্ট্রীয় পতাকায় বা সাধারণের ওপর চাপিয়ে দেওয়া প্রকৃত ইসলামের দর্শন হতে পারে না । মানবতার মুক্তির একমাত্র পথ বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা। আল্লামা ইমাম হায়াত মনে করেন যে, কালেমা হলো স্রষ্টার প্রতি আত্মসমর্পণের নাম; যাকে রাজপথে মিছিল বা প্রদর্শনের বস্তুতে পরিণত করা ইসলামের মর্যাদা ক্ষুণ্ন করার শামিল ।

জীবন ধর্ম রাষ্ট্র ও গণতন্ত্র রক্ষায় জনগণকে সকল ধ্বংসাত্মক উগ্রবাদী সন্ত্রাসবাদী হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতির দল বর্জন করে সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ভিত্তিতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০