নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে গৃহবধুর অনশন: কালিগঞ্জে জামায়াত নেতার ছেলে গ্রেফতার

ডেক্স নিউজঃ
প্রেমের অধিকার ও স্ত্রীর মর্যাদার দাবিতে সৌদি প্রবাসীর বাড়িতে অনশনের পর অবশেষে থানা পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন অভিযুক্ত যুবক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। প্রতারণার শিকার ফারজানা আক্তার (২২) নামের এক তরুণীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে আজ (২ জুলাই) অভিযুক্ত প্রবাসী ঈমন খাঁন (২৫)-কে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ঈমন খাঁন স্থানীয় জামায়াত নেতা ইয়াকুব আলীর একমাত্র ছেলে।

 

 

​স্থানীয় সূত্রে জানা যায়, পাতবিলা গ্রামের জামায়াত নেতা ইয়াকুব আলীর ছেলে সৌদি প্রবাসী ঈমন খাঁনের সাথে ফারজানা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের বিয়ে হলেও ঈমন ও তার পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করে এবং ফারজানাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানায়। কোনো উপায় না দেখে গত কয়েকদিন আগে স্ত্রীর মর্যাদার দাবিতে সরাসরি শ্বশুর ইয়াকুব আলীর বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ফারজানা।

 

 

​একজন গৃহবধূ মর্যাদার দাবিতে অনশন করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা জামায়াত নেতার বাড়িতে ভিড় জমায়। একপর্যায়ে ঘটনার সত্যতা ও মেয়েটির অসহায়ত্ব দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসীর তীব্র তোপের মুখে পড়েন জামায়াত নেতা ইয়াকুব আলী। পরিস্থিতি বেগতিক দেখে এবং গণধোলাই বা সামাজিক শাস্তির হাত থেকে বাঁচতে তাৎক্ষণিকভাবে তিনি একটি সমঝোতার পথ খোঁজেন।

​উপস্থিত জনতার সামনে ইয়াকুব আলী ওই তরুণীকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দেন। তিনি কথা দেন:
​”আগামী তিন দিনের ভেতরে মেয়ের পরিবারের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলে ফারজানাকে আমার বেটার (ছেলে) বউ করে ঘরে তুলে নেবো।”
​শ্বশুরের এমন প্রকাশ্য প্রতিশ্রুতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আশ্বস্ত হয়ে অনশন ভঙ্গ করে নিজের বাপের বাড়ি ফিরে যান ফারজানা।

​তবে তিন দিন পার হয়ে গেলেও জামায়াত নেতা ইয়াকুব আলী কিংবা তার ছেলে ঈমন খাঁন কোনো যোগাযোগ করেননি। উল্টো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। শ্বশুরবাড়ির পক্ষের এমন প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের পর আর চুপ থাকেননি ফারজানা। তিনি নিজের অধিকার আদায়ে সরাসরি আইনের আশ্রয় নেন এবং কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​ফারজানার লিখিত অভিযোগের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই ও প্রাথমিক তদন্ত শেষে আজ (২ জুলাই) কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবরাজ ওরফে ঈমন খাঁনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

​এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনের চোখে সবাই সমান, অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

 

​এদিকে জামায়াত নেতার ছেলের এমন কাণ্ড এবং পরবর্তীতে গ্রেফতারের ঘটনায় পুরো পাতবিলা গ্রামসহ কালীগঞ্জ উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রবাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম কানাডায় তেল পাইপলাইন নির্মাণে চুক্তি করলেন কার্নি

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, বাড়তে পারে চরম আবহাওয়া: জাতিসংঘ

এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল

দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারকে সহায়তা প্রদান

অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল আজ বিকেলে

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: এমপি ধলু

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সফল হজ কার্যক্রম ২০২৬ সম্পন্ন

এআই ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরি,ভুয়া পরীক্ষার্থীসহ আটক ২, জরিমানা ৪০ হাজার

১০

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে গৃহবধুর অনশন: কালিগঞ্জে জামায়াত নেতার ছেলে গ্রেফতার

১১

শিক্ষার মান উন্নয়নে কোনো আপস নয়, বলেন নওগাঁ সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১২

মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং

১৩

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে গৃহবধুর অনশন: কালিগঞ্জে জামায়াত নেতার ছেলে গ্রেফতার। ​

১৪

উত্তরখানের চিপস ফ্যাক্টরিতে ভেজাল-ওজন কারচুপি, ভোক্তা অধিকারের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা

১৫

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে ত্রিশালে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’

১৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়তে কাজ করছে ইউজিসি

১৭

বারবিকিউ শিখেই নতুন জীবনের স্বপ্ন চীনা তরুণদের

১৮

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন

১৯

কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান

২০