নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন

ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে টপকে গেলেন ইংল্যান্ডের হ্যারি কেন।

গতরাতে বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ডি আর কঙ্গোর বিপক্ষে ৭ মিনিটে পিছিয়ে পড়েও অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে ইংল্যান্ড। ম্যাচের ৭৫ ও ৮৬ মিনিটে গোল দু’টি করেন কেন।

ফলে বিশ্বকাপের মঞ্চে কেনের গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে- ১৩ তে। বিশ্বকাপে সর্র্বোচ্চ গোলের তালিকায় পেলের ১২ গোলের রেকর্ড ভাঙ্গলেন কেন।

১৬টি বিশ্বকাপ ম্যাচে ১২ গোল করেছিলেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলে।

ফ্রান্সের জ্যাঁ ফঁতেঁর ১৩ গোলকে স্পর্শ করেছেন কেন। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও তিনি। ১১৮ ম্যাচে ৮৪ গোল করেছেন কেন।

এবারের আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কেন। নরওয়ের আর্লিং হালান্ডের সাথে ৫ গোলে করেছেন তিনি। ৬টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেন।

এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচ গোল করেছেন কেন। ইংলিশ খেলোয়াড়দের মধ্যে জিওফ হার্স্টের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। ৬ গোল নিয়ে তালিকার শীর্ষে আছে গ্যারি লিনেকার।

দু’টি ভিন্ন বিশ্বকাপে পাঁচ বা তার বেশি গোল করা ষষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ের নাম তুলেছেন কেন। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন তেওফিলো কুবিলাস, মিরোস্লাভ ক্লোসা, থমাস মুলার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপে হেডের মাধ্যমে চার গোল করেছেন কেন। ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে হেডে সবচেয়ে বেশি ৭ গোল করেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৫ গোল করেছেন গার্ড মুলার।

ডি আর কঙ্গোর বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিল ইংল্যান্ড। হাফ-টাইমে পিছিয়ে থেকে বিশ্বকাপে এই প্রথম জয় পেল ইংলিশরা।

বিশ্বকাপের কোন ম্যাচে প্রথমে গোল হজম করার পরও ইংল্যান্ডের এটি দ্বিতীয় জয়। এর আগে ১৯৬৬ সালের ফাইনালে প্রথমে গোল হজম করে জয় পেয়েছিল ইংলিশরা।

আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে এখন টানা ১০ ম্যাচ অপরাজিত ইংল্যান্ড। এর মধ্যে ছয়টিতে জয় এবং চারটিতে ড্র করেছে ইংলিশরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়তে কাজ করছে ইউজিসি

বারবিকিউ শিখেই নতুন জীবনের স্বপ্ন চীনা তরুণদের

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন

কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান

নেত্রকোণায় ‘নজরুল বর্ষ’ উদ্বোধন: তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি শুরু

মাদক পাচার চক্র দমনে সহযোগিতা নিয়ে চিলি-উরুগুয়ের আলোচনা

টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়

শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত বিমান থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

১০

আশুলিয়া ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক,প্রাইভেটকার জব্দ

১১

দুই বছরে পদার্পণ ও তৃতীয় বর্ষে ‘উজ্জ্বল বাংলাদেশ’-এর যাত্রা শুরু

১২

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

১৩

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু : নকল প্রতিরোধে সতর্ক প্রশাসন

১৪

আশুলিয়ায় আর্জেন্টিনার সমর্থকে ছুরিকাঘাতে হত্যার পর বালুচাপা দিল ব্রাজিল সাপোর্টার

১৫

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

১৬

নাটোরে এইচএসসি পরীক্ষা শুরু

১৭

নওগাঁয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সদর- ৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১৮

ব্রহ্মপুত্র অববাহিকায় নদ-নদীগুলোর পানির স্তর অনেকটা স্থিতিশীল

১৯

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ

২০