সাভারঃ আশুলিয়ার গাজীরচট আমবাগান এলাকা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী পারভীন আক্তার (৪৮) কে গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার আমবাগান এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত সে, ঢাকা জেলার আশুলিয়া থানার আমবাগান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে পারভীন আক্তার।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা ব্যবসায়ী পারবিনকে গাঁজাসহ আটক করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ আশুলিয়া এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন