নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা

 প্রায় ৬ মাস পর কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ লোহার দানবাক্স খোলা হয়েছে। আজ সকাল ৭টায় দানবাক্স খুলে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে।

পরে সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দুই তলায় নিয়ে গণনার কাজ শুরু করা হয়। এতে ৫ শতাধিক লোকের একটি দল অংশগ্রহণ করেন।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ ৪ শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন। তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে ৬ মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুটি দানবাক্স।

এরআগে গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর মসজিদের দান বাক্সগুলো খোলে দান বাক্স থেকে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জোলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল

মালবাহী জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা

বাগেরহাটে ৪১৮ কৃতি শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সিরাপ জব্দ

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা

স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়

ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

দুমকিতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক সম্রাট আটক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-

১০

ত্রিশালে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ, পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ

১১

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

সাভারে বিশ্ব ব্যাংকের প্রকল্পের জন্য বাড়ি বাড়ি টাকা তোলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৩

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

১৪

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিমু সন্ত্রাসী হামলার শিকার

১৫

নবীনগরে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ স্থাপনের তোড়জোড়, সংস্কৃতি প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ

১৬

মুন্সীগঞ্জে ছয় মাসে ৭৬৬ জন মাদক কারবারি গ্রেফতার

১৭

বগুড়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান

১৮

শিক্ষা ও স্বাস্থ্য সচেতন প্রজন্ম তৈরিতে টাঙ্গাইলে বাতিঘর পাঠাগারের ব্যতিক্রম উদ্যোগ

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার

২০