নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

পেপে গুয়ের জোড়া গোলে শুক্রবার ইরাককে গ্রুপের শেষ ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত বিশ্বকাপের আশা টিকিয়ে রেখেছে সেনেগাল। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বমঞ্চে পাঁচ গোল করার কৃতিত্ব অর্জণ করেছে সেনেগাল।

বড় এই জয়ে গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে সেনেগালের শেষ ৩২’এ যাবার স্বপ্ন উজ্জ্বল হয়েছে। গ্রুপ-আই থেকে শীর্ষ দুই দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে ফ্রান্স ও নরওয়ে।

এদিকে কোন পয়েন্ট না নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় ঘটেছে ইরাকের।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সেনেগাল। কর্নার থেকে আবদুলায়ে সেকের হেডে হাবিব দিয়ারার বল জালে জড়ান। এটি ছিল দিয়ারার আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় গোল এবং গত বছর ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করার পর প্রথম আন্তর্জাতিক গোল।

এর কয়েক মিনিট পরই ইরাকের নকআউট পর্বে ওঠার ক্ষীণ সম্ভাবনায় বড় ধাক্কা লাগে। ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড শুরুর একাদশে ডিফেন্ডার রেবিন সুলাকাকে সুযোগ দিয়েছিলেন। কিন্তু তার ম্যাচ স্থায়ী হয় মাত্র ১৩ মিনিট। সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানেকে নিশ্চিত গোলের সুযোগের সময় ফাউল করায় ভিএআর মনিটর দেখে ইংলিশ রেফারি অ্যান্থনি টেলর সুলাকাকে সরাসরি লাল কার্ড দেখান।

এটি ছিল এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নবম লাল কার্ড এবং টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থ দ্রুততম লাল কার্ড।

প্রথমার্ধের বাকি সময় ইরাক উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে একজন বেশি খেলোয়াড় নিয়ে খেললেও সেনেগালও মাত্র একটি ভালো সুযোগ সৃষ্টি করে। বক্সের বাইরে থেকে ইসমাইলা জ্যাকবসের জোরালো শট গোলরক্ষককে পরাস্ত করলেও অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে সেনেগাল। এরই মধ্যে ইরাক আরও বিপাকে পড়ে। প্রথমার্ধে চোট পাওয়া গোলরক্ষক আহমেদ বাসিলের পরিবর্তে বিরতির পর মাঠে নামেন জালাল হাসান।

শুরুর দিকের আক্রমণগুলো ঠেকিয়ে দিলেও সেনেগাল যখন ছন্দে ফিরলে হাসানের আর কিছুই করার ছিল না।

৫৬তম মিনিটে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় জিদান ইকবালের নিজেদের অর্ধে করা ভয়াবহ ভুলে বলের দখল পেয়ে যায় সেনেগাল। সেই সুযোগে ইসমাইলা সার সহজে বল জালে পাঠিয়ে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করেন।

এরপর শুরু হয় গুয়ের ঝলক। বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৮৯ সেকেন্ডের মধ্যেই তিনি বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে গোল করে ৫৯তম মিনিটে ব্যবধান ৩-০ করেন। সেই শটে জালাল হাসানের কিছুই করার ছিল না। ভিয়ারিয়ালের এই মিডফিল্ডার ১২ মিনিট পর আরও দুর্দান্ত এক ভলিতে গোল করে নিজের আগের গোলকেও ছাপিয়ে যান। তার প্রচন্ড গতির শট গোলরক্ষককে পরাস্ত করে জালে প্রবেশ করে।

ডাগআউটে দাঁড়িয়ে হতাশায় মাথা নাড়ানো ছাড়া আর কিছুই করার ছিল না কোচ গ্রাহাম আর্নল্ডের। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে ইলিমান এনদিয়ায়ের আরেকটি দুর্দান্ত দূরপাল্লার গোলে সেনেগালের বড় জয় নিশ্চিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সিরাপ জব্দ

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা

স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়

ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

দুমকিতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক সম্রাট আটক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-

ত্রিশালে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ, পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে বিশ্ব ব্যাংকের প্রকল্পের জন্য বাড়ি বাড়ি টাকা তোলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

১০

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিমু সন্ত্রাসী হামলার শিকার

১১

নবীনগরে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ স্থাপনের তোড়জোড়, সংস্কৃতি প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ

১২

মুন্সীগঞ্জে ছয় মাসে ৭৬৬ জন মাদক কারবারি গ্রেফতার

১৩

বগুড়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান

১৪

শিক্ষা ও স্বাস্থ্য সচেতন প্রজন্ম তৈরিতে টাঙ্গাইলে বাতিঘর পাঠাগারের ব্যতিক্রম উদ্যোগ

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার

১৬

প্যারাগুয়ের সাথে ড্র করে শেষ ৩২’এ অস্ট্রেলিয়া

১৭

হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা আটক -১

১৯

জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু

২০