নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

যশোরে চাঞ্চল্যকর এনামুল ইসলাম হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

যশোর প্রতিনিধি- নয়ন রায়।

যশোরের মণিরামপুরে চাঞ্চল্যকর এনামুল ইসলাম (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্প।
র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন ২০২৬ রাত ১২টা ১০ মিনিটে যশোর কোতোয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— রাব্বি (২২) ও রাকিব। র‌্যাব জানায়, তারা গত ৮ জুন মণিরামপুর থানাধীন স্মরণপুর জামতলা মোড় এলাকায় সংঘটিত এনামুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম এনামুল ইসলামের নাতনি সুমাইয়াকে স্কুল থেকে ফেরার পথে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে রাব্বির সঙ্গে এনামুল ইসলামের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে ৮ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বাড়ি ফেরার পথে স্মরণপুর জামতলা মোড়ে এনামুল ইসলামকে পথরোধ করে চাপাতি ও চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল

মার্কিন হামলায় ‘ট্রেন দে আরাগুয়া’র কুখ্যাত গ্যাং লিডারকে হত্যা

বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু কানাডার

ঘোড়াঘাটে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন

মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

টিয়ারা গ্রামে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু,প্রধান আসামিসহ মামলা দায়ের

সাভারে স্ত্রী হত্যা মামলায় রংপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল নেতা রনি

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

১০

আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

১১

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

১২

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

১৩

আরপিডিএ’র প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন শামসুজ্জামান সামু

১৪

দেশের কিছু এলাকায় ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

১৫

ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল

১৬

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৭

নবীনগরে বাইতুল আমান মসজিদে দুর্ধর্ষ চুরি,৬টি এসির যন্ত্রাংশ খোয়া গেছে

১৮

নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

১৯

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

২০