নিউজ ডেস্ক
১৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

আরপিডিএ’র প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন শামসুজ্জামান সামু

 রংপুর মহানগর বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান সামুকে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরপিডিএ) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী, শামসুজ্জামান সামুকে এই শর্তে নিয়োগ দেওয়া হয়েছে যে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা অথবা কোনো সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে চাকরির সম্পর্ক ত্যাগ করবেন।

তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গ্রেড-২ পদমর্যাদা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত আদেশটি রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে কার্যকর করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১২ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের একটি বিজ্ঞপ্তি জারি করে।

‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এ প্রদত্ত ক্ষমতাবলে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়।

এই উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের অধ্যাদেশটি গত বছরের ২৬ নভেম্বর জারি করা হয়েছিল।

পরবর্তীতে, চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।

আদেশটি পেয়ে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান শামসুজ্জামান সামু প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

তিনি রংপুর শহরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

শামসুজ্জামান সামু বর্তমানে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক। এর আগে রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শামসুজ্জামান সামু কারমাইকেল ইউনিভার্সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি রাজশাহী বিভাগীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন

মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

টিয়ারা গ্রামে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু,প্রধান আসামিসহ মামলা দায়ের

সাভারে স্ত্রী হত্যা মামলায় রংপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল নেতা রনি

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

আরপিডিএ’র প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন শামসুজ্জামান সামু

দেশের কিছু এলাকায় ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

১০

ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল

১১

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১২

নবীনগরে বাইতুল আমান মসজিদে দুর্ধর্ষ চুরি,৬টি এসির যন্ত্রাংশ খোয়া গেছে

১৩

নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

১৪

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৫

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৬

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

১৭

ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প

১৮

জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

১৯

জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

২০