নিউজ ডেস্ক
৪ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

(নীলফামারী) প্রতিনিধি:

 

 

 

“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন এডুকেশনাল অরিয়েন্টেশন অ্যান্ড সাপোর্ট স্কিম (EESS-SEDP)-এর সহযোগিতায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) কর্মসূচির আওতায় দেশব্যাপী “Startup, Science Project and Innovation Idea Showcasing for Secondary Level Students and Teachers” শীর্ষক এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে সহায়তা করা।

 

আয়োজক সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক নিয়ে গঠিত দল উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাবে।

 

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। স্টার্টআপ বিভাগে নতুন ব্যবসায়িক ও সেবাধর্মী ধারণা, বিজ্ঞান প্রকল্প বিভাগে ব্যবহারিক ও প্রযুক্তিনির্ভর মডেল এবং উদ্ভাবনী ধারণা বিভাগে বাস্তবমুখী নতুন চিন্তার প্রতিফলন দেখা যায়।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই আজকের বিশ্বের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং নতুন চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভর বাংলাদেশ।”

 

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, “বিজ্ঞানমনস্ক ও গবেষণাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা মানসিকতা বিকাশের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সুগম হবে।”

 

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। নিজেদের উদ্ভাবন ও গবেষণাকর্ম উপস্থাপনের সুযোগ পেয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করে।

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি রুকনুজ্জামান বকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আফরোজা বেগম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আমির বোরহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে। ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং বিজনেস ম্যানেজমেন্ট টেকনিক্যাল কলেজ তৃতীয় স্থান অর্জন করে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, প্রযুক্তিগত উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সমিটার ডে নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রয়েল ক্লাব

১

যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত

২

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

৩

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

৪

আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরণ

৫

ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম

৬

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০

৭

সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৮

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

৯

জেলা কল্যাণের আড়ালে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ, ভোট কারচুপিতে রাশেদকে সহযোগিতা করলেন রাফিদ

১০

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

১১

গভীর সমুদ্রে ৬ দিন ভেসে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

১২

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট

১৩

​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

১৪

যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

১৫

দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা।

১৬

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

১৭

জবি ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আরাফাত-আকাশ

১৮

মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।

১৯

নওগাঁ শহর কে ট্রাফিক জ্যাম কমাতে সদর-৫ আসনের সাংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্দোগে ফোর লেন হতে যাচ্ছে

২০