নিউজ ডেস্ক
৭ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

বিদেশ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ কোটি টাকার  ওষুধএসেছে। আমেরিকান দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে বিনামূল্যে এসব ওষুধ পাওয়া গেছে।

হাসপাতালের রোগীদেরও বিনামূল্যে এসব ওষুধ দেয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদের প্রচেষ্টায় গতকাল বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালে এ ওষুধ পৌঁছায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সকালে বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের ৬৯৬টি সিরিঞ্জ হাসপাতালে এসে পৌঁছেছে। এসব ওষুধের বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা।

ল্যাবরেটরি কনফার্মড অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ভর্তি রোগীদের এই অত্যন্ত ব্যয়বহুল ওষুধ বিনামূল্যে দেয়া হবে।

কোন রোগীর ক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করা যাবে, সেই বিষয়ে তদারকি করবেন অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ।

ডিরেক্ট রিলিফ একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেয়াই সংস্থাটির প্রধান কাজ।

নগদ অর্থের পরিবর্তে তারা সরাসরি চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে, যাতে অপচয় কম হয় এবং প্রকৃত রোগীরা দ্রুত উপকৃত হতে পারেন।

এর আগে চলতি বছরের মার্চ মাসে ডা. আজিজুল হক আজাদের উদ্যোগে ডিরেক্ট রিলিফ থেকে প্রায় ১০০ কোটি টাকার ওষুধ রামেক হাসপাতালে আসে।

এছাড়া গত বছরের নভেম্বরে তিনি প্রায় ৩৬ কোটি টাকার ওষুধ আনেন। এরও আগে গত বছরের আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান হৃদরোগীদের জন্য প্রায় ১৭ কোটি টাকার অ্যাল্টেপ্লেস ওষুধ নিয়ে আসেন। এসব ওষুধও রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

এ বিষয়ে ডা. আজিজুল হক আজাদ বাসস বলেন, বিদেশ থেকে এসব ওষুধ আনতে হাসপাতালের পরিচালক ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সার্বিক সহযোগিতা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩

দেশজুড়ে হতে পারে বৃষ্টি, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

মধুখালীতে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

সাংবাদিক কন্যা কথা’র শুভ জন্মদিন

দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজেদের আয়ে বৃক্ষরোপণ, ‘BD Tree Man’ গড়ছে পরিবেশ রক্ষার দৃষ্টান্ত

ইরান চুক্তির পক্ষে ট্রাম্পের সাফাই, সমালোচকদের ‘বোকা’ আখ্যা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

১০

বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

১১

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

১২

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন

১৪

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

১৬

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

১৭

ব্রাজিলের অনুশীলনে নেইমার

১৮

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

১৯

জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন

২০