নিউজ ডেস্ক
১৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে আজ (শুক্রবার) অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচে দুর্দান্ত লড়াই করেও হার মানতে হয়েছে স্বাগতিকদের।

হারের কারনে ম্যাচ শেষে জেবে দাই বমের কান্না কিছুতেই থামাতে পারছিলেন না কোচ ও কর্মকর্তারা। বমের কান্নার কারণ পুরো ম্যাচে বলতে গেলে নিঃসঙ্গ শেরপার মতো একা লড়াই করে গেছেন কোয়ান্টাম কসমো স্কুলের এই ছাত্র। পুরো ম্যাচে যেখানে ৩৫ গোল দিয়েছে বাংলাদেশ, এরমধ্যে একাই ১৮ গোল করেছেন দাই বম। অথচ ১৪ গোল করেও ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভারতের ললিত ললিত।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৩৫-৩৯ গোলে হারিয়েছে ভারত।

যদিও ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরেছে ভারতের। বেশিরভাগ সময় গোল ব্যবধানে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ। আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের বিপক্ষে আজই নিজেদের সেরা ম্যাচ খেলেছে বাংলাদেশ।

হ্যান্ডবলে পুরুষ বিভাগে কখনওই ভারতকে কোনো প্রতিযোগিতায় হারাতে পারেনি বাংলাদেশ। দাই বমের লড়াকু মানসিকতায় ভারতকে হারানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু অন্য খেলোয়াড়রা স্কোরই করতে পারছিল না। ম্যাচের বেশিরভাগ সময় অন্তত ৪ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ঐ ৪ গোলের ব্যবধান আর ঘোচাতেই পারেনি বাংলাদেশ।

এমন হারে কোনও আফসোস নেই বাংলাদেশ অ-২০ দলের অধিনায়ক আসাদুল্লাহ আদিবের, ‘আমরা এই ম্যাচে কখনও হাল ছেড়ে দিইনি। প্রতিটি মিনিট বাঘের মতো লড়াই করেছি। সব সময় চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্য ম্যাচটা জিততে পারিনি। আমরা যেভাবে লড়াই করেছি সেটা পরের ম্যাচের জন্য অনুপ্রেরণা দেবে।’

আগামী ১৩ জুন শনিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে দুপুর ১টায় বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। একই দিনে অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে ভারত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন

মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

টিয়ারা গ্রামে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু,প্রধান আসামিসহ মামলা দায়ের

সাভারে স্ত্রী হত্যা মামলায় রংপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল নেতা রনি

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

আরপিডিএ’র প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন শামসুজ্জামান সামু

দেশের কিছু এলাকায় ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

১০

ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল

১১

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১২

নবীনগরে বাইতুল আমান মসজিদে দুর্ধর্ষ চুরি,৬টি এসির যন্ত্রাংশ খোয়া গেছে

১৩

নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

১৪

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৫

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৬

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

১৭

ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প

১৮

জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

১৯

জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

২০