নিউজ ডেস্ক
২ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

থালাপতি বিজয়ের শেষ সিনেমার ক্লিপ ফাঁস

মুক্তির আগেই বড় ধাক্কা খেল দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের বহুল আলোচিত ছবি ‘জন নায়গণ’। ছবিটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ও একটি গানের অংশ হঠাৎ অনলাইনে ফাঁস হয়ে গেছে।

প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় ছবির শুরু অংশ, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য, একটি গানের অংশ এবং একটি কারাগারের দৃশ্য—যেখানে বন্দীর পোশাকে কোদাল হাতে দেখা গেছে তাঁকে।

পরে তাঁর পরিচিত স্টাইলে একটি অ্যাকশন দৃশ্যও ফুটে ওঠে। কোথাও কোথাও এমনও গুঞ্জন দেখা গেছে পুরো সিনেমা অনলাইনে ফাঁস! 

এই ফাঁস হওয়া ক্লিপ দ্রুতই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, তবে ঠিক কোথা থেকে এটি ফাঁস হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‘জন নায়গণ’ ছবিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটিকে থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা। অভিনয় থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই তাঁর বিদায়ি চলচ্চিত্র বলে প্রচার চলছে।

 

ফলে ছবিটি ঘিরে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু এই ফাঁসের ঘটনায় অনেকেই হতাশ হয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ‘জন নায়গণ’ ছবিটি মূলত ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তির কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে তা পিছিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে সুদূর চীন থেকে নবীনগরে যুবক: এলাকায় কৌতূহল ও সতর্কবার্তা

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশের

টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

পিরোজপুরে মাদক বিরোধী কর্মশালা

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

রাজবাড়ীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন

ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে : মির্জা ফখরুল

১০

সোনাগাজী সোয়াস এগ্রো কমপ্লেক্স, এক বাগানেই মিলছে শত জাতের আম

১১

ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

১২

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৩

খুলনায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

১৪

সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ মির্জা ফখরুলের

১৫

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন

১৬

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

১৮

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

১৯

সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে

২০