নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

রাজবাড়ীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ ক্লাইমেট স্মার্ট কৃষি ও প্রযুক্তি মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আজ দুপুর দেড়টায় উপজেলা মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভীন ।

প্রধান অতিথি বলেন, ‘প্রকৃতির বৈরী আচরণ থেকে রক্ষা পেতে প্রকৃতির দেয়া বৃষ্টির পানির যথাযথ ব্যবহার করতে হবে। প্রয়োজনে এ পানি ধরে রেখে রান্নাসহ বিভিন্ন গৃহস্থালি কাজে ব্যবহারের অভ্যাস গড়তে হবে।

তিনি বলেন, ‘কিচেনে ব্যবহৃত ফল ও সব্জির খোসাগুলো ফেলে না দিয়ে জৈবিক সার উৎপাদন করেতে পারি। রাসায়নিক সার ব্যবহার না করে সহজেই জৈবিক সার ব্যবহার করে ফল, ফুলের প্রকৃত স্বাদ আমরা পেতে পারি’। এ সময় তিনি বেশি বেশি বৃক্ষ রোপণ ও ফলের আবাদের ব্যাপারে উৎসাহিত করেন।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।

উপপরিচালক বলেন, ‘মেলায় প্রদর্শিত প্রযুক্তিসমূহ কৃষকের মাঠে ব্যবহার করতে পারলে বর্তমান জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে। এছাড়া নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে’।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. গোলাম রসুল, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার।

মেলায় উপজেলার শতাধিক কৃষক-কৃষানী তাদের উৎপাদিত ফল, ফুল ও বিভিন্ন পণ্য প্রদর্শন করেন।

মেলায় সফল উদ্যোক্তা কৃষক হাসান তারেক সুইট তার বাগানের উৎপাদিত ২৫ প্রকার আমের প্রদর্শন করেন। এছাড়াও মেলায় ৯ টি স্টলসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতির প্রদর্শন করা হয়। উপজেলার অসংখ্য কৃষক এ মেলায় অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি দলে ডাক পেলেন সৌম্য

পিরোজপুরে মাদক বিরোধী কর্মশালা

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

রাজবাড়ীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন

ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে : মির্জা ফখরুল

সোনাগাজী সোয়াস এগ্রো কমপ্লেক্স, এক বাগানেই মিলছে শত জাতের আম

ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

খুলনায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

১০

সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ মির্জা ফখরুলের

১১

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন

১২

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

১৪

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

১৫

সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে

১৬

জি-৭ সম্মেলনে ইউক্রেন ইস্যু প্রাধান্য পাবে

১৭

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

১৮

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

১৯

নরসিংদীতে অগ্নিনির্বাপক যন্ত্রের কারখানাকে জরিমানা

২০