নিউজ ডেস্ক
২ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

ঈদুল আযহা উপলক্ষে ভগডাঙ্গা ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরন করেন

মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার ভগডাঙ্গা ইউনিয়নে গরিব, অসহায় ও মেহনতি মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ভগডাঙ্গা ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বি.এস.সি বিএন আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতেই সরকারের এই উপহার সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।”

চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায়, নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভগডাঙ্গা ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের বাসিন্দা আবেদ আলী বলেন, “আমি দীর্ঘদিন ধরে ক্ষিতীশ দাদার চায়ের দোকানের সামনে পান বিক্রি করে আসছি। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বিএসসি বিএন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আমরা সাধারণ মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার মিউজিক রাইটসেও ইতিহাস: ৫০ কোটিতে বিক্রি হচ্ছে শাহরুখের কিং এর গান

নওগাঁর মিনি কক্সবাজারের( হাঁসাইগারী) পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নিলেন জেলা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধস, আহত ৪

সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎

বাঞ্ছারামপুর ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় এখনো মেলেনি

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

সাভার থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি

সুনামগঞ্জের জলিলপুর এলাকার সুরমা নদীতে একটি ভাসমান লাশ উদ্ধার।

১০

ফুলতলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল এর অভিযোগে স্থানীয় কথিত সাংবাদিক সহ গ্রেফতার ৩

১১

ধনবাড়ীর বানিয়াজানের সাবিব ইটভাটার পুরোনো মালপত্র ও টাকা আত্মসাৎ ও প্রতারণার প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১২

বইপড়া, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসে শিশুদের এগিয়ে নিতে রিড-এ-থন

১৩

রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু!

১৪

নওগাঁয় পার-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এমপি

১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে চালু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব তৃতীয় ভাষা শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, বাড়বে বৈশ্বিক দক্ষতা

১৬

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক.

১৮

নাগরিক সেবা ও উন্নয়নে উত্তরায় ডিএনসিসির মতবিনিময় সভা

১৯

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান উদ্বোধন!

২০