নিউজ ডেস্ক
৫৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমানে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে দৈনিক মোট পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে।

তিনি জানান, বর্তমানে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি (পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড), এ্যালাম সালফেট ও ক্লোরিনেশন-এর মাধ্যমে পরিশোধন করা হয় এবং ডবলিউএইচও (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)-এর গাইডলাইন অনুসরণ করে ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর তা নেটওয়ার্কে সরবরাহ করা হয়।

ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগতমান নিশ্চিত করে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন

ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে : মির্জা ফখরুল

সোনাগাজী সোয়াস এগ্রো কমপ্লেক্স, এক বাগানেই মিলছে শত জাতের আম

ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

খুলনায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ মির্জা ফখরুলের

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

১০

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

১১

সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে

১২

জি-৭ সম্মেলনে ইউক্রেন ইস্যু প্রাধান্য পাবে

১৩

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

১৪

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

১৫

নরসিংদীতে অগ্নিনির্বাপক যন্ত্রের কারখানাকে জরিমানা

১৬

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

১৭

আত্মঘাতী গোলে বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল মিশর

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৯

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা

২০