নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন

অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ)-এর দুই সদস্যের একটি পরিদর্শক দল গত ৩ থেকে ৭ জুন চট্টগ্রামস্থ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ও বার্জার পেইন্টস লিমিটেড এবং ৯ থেকে ১০ জুন জামালপুরস্থ যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) পরিদর্শনটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। পরিদর্শন শেষে ওপিসিডব্লিউ’র নির্বাচিত পরিদর্শন দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শন শেষে গত ১৩ জুন সফরকারী দলটি ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে। সিডব্লিউসি’র আর্টিকেল ৬ এবং ভেরিফিকেশন এনেক্স ৯ অনুসারে স্বাক্ষরকারী দেশসমূহে ওপিসিডব্লিউ’র নির্বাচিত পরিদর্শক দল স্বল্প দিনের নোটিশে তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদন সংক্রান্ত তথ্য উপাত্ত সরজমিনে পরিদর্শন করে থাকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মাদক বিরোধী কর্মশালা

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

রাজবাড়ীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের চট্টগ্রাম ও জামালপুরে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন

ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে : মির্জা ফখরুল

সোনাগাজী সোয়াস এগ্রো কমপ্লেক্স, এক বাগানেই মিলছে শত জাতের আম

ঢাকার দুই সিটি কর্পোরেশনে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

খুলনায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ মির্জা ফখরুলের

১০

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন

১১

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

১৩

দু’বার পিছিয়ে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান

১৪

সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে

১৫

জি-৭ সম্মেলনে ইউক্রেন ইস্যু প্রাধান্য পাবে

১৬

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

১৭

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

১৮

নরসিংদীতে অগ্নিনির্বাপক যন্ত্রের কারখানাকে জরিমানা

১৯

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

২০