নিউজ ডেস্ক
৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

নবীনগরে বিএনপি নেতা আশরাফ হোসেন রাজুর জানাজায় হাজারো মানুষের ঢল

সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু আর নেই। তাঁর আকস্মিক মৃত্যুতে নবীনগরের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নেন হাজারো মানুষ।

গত শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আজ শনিবার (২৮ নভেম্বর) যোহরের নামাজের পর নবী ন গর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এতে জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

জানাজাস্থলে মানুষের ঢল নামে। এ সময় অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর এমন অকাল চলে যাওয়া ছিল অত্যন্ত বেদনাদায়ক।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরদেহ তাঁর নিজ গ্রাম কনিকাড়ায় নিয়ে যাওয়া হয়।

সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আশরাফ হোসেন রাজুর মৃত্যুতে এ এন টি নিউজ টিভি পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

শোক প্রকাশকারীরা বলেন, আশরাফ হোসেন রাজু ছিলেন একজন সক্রিয় রাজনৈতিক সংগঠক।

সাংগঠনিক দক্ষতা, সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং মানুষের প্রতি ভালোবাসার কারণে তিনি নবীনগরে পরিচিতি অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

এ এন টি নিউজ টিভি পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করুন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

১

টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী

২

ভূঞাপুরে বিদেশি মদের বড় চালান উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ৩

৩

নওগাঁর জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

৪

রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে

৫

মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

৬

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

৭

মধুখালীতে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৮

লালমোহনে নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

৯

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

১০

ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রে/প্তার, স্বামী পলাতক

১১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এ চাঁপাইনবাবগঞ্জের কলেজ অধ্যক্ষদের অংশগ্রহণ

১২

বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ

১৩

নবীনগরে বিএনপি নেতা আশরাফ হোসেন রাজুর জানাজায় হাজারো মানুষের ঢল

১৪

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

১৫

বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ

১৬

সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ

১৭

উত্তরা ১২ নং সেক্টরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়েলফেয়ার সোসাইটি

১৮

দিনাজপুর বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, মামার বিরুদ্ধে ভাগিনার হাত কেটে দেওয়ার অভিযোগ

১৯

বীরগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষিত, ধর্ষককে গ্রেফতার দাবীতে মানববন্ধন, ৪৮ ঘন্টার আলটিমেটাম

২০