​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক

​চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

​এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মান্নানকে (৩৮) আটক করা হলেও মূল অভিযুক্ত বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির পলাতক রয়েছেন। আটক চালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে অবস্থান নেয় সদর মডেল থানা পুলিশ। যশোরের নওয়াপাড়া থেকে ছেড়ে আসা সারবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়। এ সময় অবৈধভাবে পরিবহন করা ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়।

​ডিলারের বিরুদ্ধে অভিযোগ ও আত্মগোপন

স্থানীয় সূত্রগুলোর দাবি, জব্দকৃত সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরের গুদামের উদ্দেশ্যে আনা হচ্ছিল। তিনি দীর্ঘদিন ধরে সরকারি ভর্তুকির সার কালোবাজারে বিক্রির একটি সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ডিলার হুমায়ুন কবির আত্মগোপনে চলে যান। ঘটনার পর থেকে তাঁর দোকান ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে সারসহ ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে নদী খননের আড়ালে ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক

২

দিনাজপুর কাহারোলে কান্তজি মন্দিরে আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৩

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

৪

সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

৫

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু

৬

ঈশ্বরদীতে বিএনপির মিছিল ঘিরে গুলি, জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে আগুন

৭

চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ

৮

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ

৯

ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ

১০

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

১১

নাটোরে ঔষধি গ্রামের চাষীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

১২

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা

১৩

মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মালয়েশিয়ার পরামর্শ

১৪

প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন

১৫

তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মুন্সীগঞ্জে পাঁচ ধাপে ৬৭টি ইউনিয়নে নির্বাচন

১৭

সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

১৮

স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

১৯

চলতি অর্থবছরের চার মাস বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা

২০