জেলায় অবস্থিত দেশের একমাত্র ঔষধি গ্রামের চাষীদের আজ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নাটোরের লক্ষèীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নে দেশের সর্বাধিক পরিমাণে ভেষজ উদ্ভিদ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত এসব ভেষজ ওষুধ, প্রসাধনী এবং খাদ্যসামগ্রী তৈরিতে ব্যবহার করা হচ্ছে। অপার সম্ভাবনাময় ভেষজ উৎপাদনের পরিধি বৃদ্ধি ও বিপণন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ উৎপাদন এবং উৎপাদিত ভেষজের ন্যায্য মূল্য প্রাপ্তিতে প্রশাসন ও কৃষি বিভাগ কাজ করে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন। দিনব্যাপী কর্মশালায় ৫০ জন কৃষাণ ও কৃষাণী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ কর্মমালায় দেশের অর্থনীতিতে ঔষধি উদ্ভিদ চাষের গুরুত্ব, নিরাপদ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল, এসএমই ঋণ, ই-কমার্স, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, সমবায় সমিতি গঠন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ঔষধ ও কসমেটিকস্ আইন, নিরাপদ খাদ্য আইন, ভ্রাম্যমাণ আদালত ইত্যাদি বিষয়ক সেশন পরিচালনা করা হয়।
উল্লেখ্য, দেশের একমাত্র ঔষধি গ্রাম খ্যাত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়ায় বছরে ছয়শ’ কোটি টাকা মূল্যমানের প্রায় সাড়ে আঠারো হাজার টন এ্যালোভেরা উৎপাদন হচ্ছে। প্রায় দুই হাজার টন করে শিমুল মূল, অশ্বগন্ধাসহ বিভিন্ন প্রজাতির উৎপাদিত মোট ভেষজের বাৎসরিক বাজার মূল্য অন্তত এক হাজার কোটি টাকা।
মন্তব্য করুন