নিউজ ডেস্ক
১০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন

চীনের মহাকাশ অভিযানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন এক বিদেশি নভোচারী। বুধবার নতুন মহাকাশযানের যাত্রার মধ্য দিয়ে ইতিহাস গড়তে যাওয়া পাকিস্তানের এই নভোচারী বলেছেন, তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন ‘২৫ কোটি পাকিস্তানির আশা-আকাক্সক্ষা’।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীন তার মহাকাশ কর্মসূচিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। দেশটির তিয়াংগং মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্বে থাকেন তিনজন নভোচারীর একটি দল। সাধারণত প্রতি ছয় মাস পরপর এই দলের সদস্য পরিবর্তন করা হয়।

চীনের মানববাহী মহাকাশ সংস্থার (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, শেনঝৌ-২৪ মিশন বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে যাত্রা শুরু করবে।

এই মিশনের মাধ্যমে পাকিস্তানের পেলোড বিশেষজ্ঞ মুহাম্মদ জিশান আলী চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়বেন।

মিশনে অংশ নিতে যাওয়া নভোচারীদের পরিচিতি তুলে ধরতে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে আলী বলেন, ‘আমি আমার কাঁধে বহন করছি পাকিস্তানের নাম, ২৫ কোটি পাকিস্তানির আশা-আকাক্সক্ষা।’

তিনি আরও বলেন, ‘আমি যখন মহাকাশে থাকব, তখন যেসব শিশু আমার দিকে তাকিয়ে থাকবে, তাদের বলব—আকাশের দিকে তাকাও এবং মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে আছি।’

এর আগে তিনি সাবলীলভাবে ম্যান্ডারিন ও উর্দু ভাষায় বক্তব্য দেন।

আলীর এই মহাকাশযাত্রা হবে সংক্ষিপ্ত। প্রায় পাঁচ দিন কক্ষপথে অবস্থানের পর তিনি শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। ওই মহাকাশযানটি গত মে মাসে তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হয়েছিল।

তবে মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক নন আলী। এর আগে ২০২৩ সালের অক্টোবরে মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের গ্যালাকটিক-০৪ মিশনে মহাকাশ ভ্রমণ করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতা

সাম্প্রতিক বছরগুলোতে চীন তার মহাকাশ কর্মসূচিতে বিপুল বিনিয়োগ করেছে। এ খাতে প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করছে বেইজিং।

চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকায় মহাকাশ অভিযানে দেশটি বেইজিংয়ের স্বাভাবিক অংশীদার হয়ে উঠেছে।

বর্তমানে তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীদের নেতৃত্ব দিচ্ছেন ৪০ বছর বয়সী ঝু ইয়াংঝু। তার সঙ্গে রয়েছেন লাই কাইইং ও ৪০ বছর বয়সী ঝাং ঝিইউয়ান।

লাই হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত একমাত্র নারী।

নতুন পুরুষ নভোচারীদের দল তিয়াংগংয়ে পৌঁছানোর পর পাকিস্তানের আলী লাই ও ঝাংয়ের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন।

তবে ঝু মহাকাশ স্টেশনে থেকে যাবেন। এর মাধ্যমে তিনি চীনের ইতিহাসে প্রথমবারের মতো টানা এক বছর মহাকাশে অবস্থানের লক্ষ্য পূরণের চেষ্টা করবেন। ভবিষ্যতে চাঁদে এবং আরও দূরবর্তী মহাকাশে অভিযানের প্রস্তুতির জন্য এ দীর্ঘমেয়াদি অবস্থান একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

পরবর্তী ছয় মাসের জন্য তিয়াংগং মহাকাশ স্টেশনে ঝুর সঙ্গে থাকবেন ৫১ বছর বয়সী অভিজ্ঞ নভোচারী তাং হংবো এবং ত্রিশের কোঠার শেষ বয়সী উ ই। উ ই প্রথমবারের মতো মহাকাশযাত্রা করতে যাচ্ছেন।

সিএমএসএ’র মুখপাত্র ঝাং জানান, নভোচারীদের বহনকারী লং মার্চ-২এফ রকেটে শিগগিরই জ্বালানি ভরা হবে।

তিনি আরও বলেন, নভোচারীরা সুস্থ আছেন এবং মহাকাশ স্টেশনও স্বাভাবিকভাবে কাজ করছে। মিশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে নদী খননের আড়ালে ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক

২

দিনাজপুর কাহারোলে কান্তজি মন্দিরে আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৩

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

৪

সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

৫

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু

৬

ঈশ্বরদীতে বিএনপির মিছিল ঘিরে গুলি, জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে আগুন

৭

চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ

৮

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ

৯

ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ

১০

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

১১

নাটোরে ঔষধি গ্রামের চাষীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

১২

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা

১৩

মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মালয়েশিয়ার পরামর্শ

১৪

প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন

১৫

তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মুন্সীগঞ্জে পাঁচ ধাপে ৬৭টি ইউনিয়নে নির্বাচন

১৭

সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

১৮

স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

১৯

চলতি অর্থবছরের চার মাস বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা

২০