নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

ঘন কুয়াশার কারণে ২ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ বাসস’কে এই তথ্য জানিয়েছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, বুধবার ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা কমে যায়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়।

এ সময় পাটুরিয়া ঘাটে ‘খান জাহান আলী’, ‘বিগার’, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ ও ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’-এই চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করেছিল। অন্যদিকে দৌলতদিয়া ঘাটে ‘পায়রা’, ‘ডা. গোলাম মাওলা’, ‘হাসনা হেনা’, ‘ধলেশ্বরী’ ও ‘কেরামত আলী’-এই পাঁচটি ফেরি অবস্থান করছিল। এছাড়া ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের একটি ফেরি যাত্রী ও যানবাহনসহ পদ্মা নদীর মাঝপথে আটকা পড়েছিল।

সকাল ৮টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, বর্তমানে সব ফেরি পূর্ণ সক্ষমতায় চলাচল করছে, যাতে যানজট এড়ানো যায় এবং ফেরি চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

২

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

৩

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

৪

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

৫

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

৬

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

৭

​ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

৮

নবাবগঞ্জে বসতবাড়ি ও দরবার শরীফে হা/মলার অভিযোগ, ছয় দফা দাবি HRCBM-এর

৯

নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুর যুবদলের বিক্ষোভ

১০

কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিউম্যান

১১

ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

১২

চীনের প্রযুক্তিনগরী শেনজেনে কাজ শিখছে রোবট

১৩

২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গ্রে/ফ/তার

১৫

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

১৬

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

১৭

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা করছে ইউক্রেন

১৮

যশোরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক পবিত্র কারাগারে

১৯

যশোর আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি পদে দুই ও সম্পাদক পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

২০