নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪ জন

নবাবগঞ্জে বসতবাড়ি ও দরবার শরীফে হা/মলার অভিযোগ, ছয় দফা দাবি HRCBM-এর

জ্যোতি বাছাড় (ঢাকা), ১৮ নভেম্বর ২০২৬:

ঢাকার নবাবগঞ্জের রামনাথপুরে মোঃ বরকত উল্লাহ খানের পরিবারের বসতবাড়ি, দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশবন্দীয়া দরবার শরীফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে ছয় দফা দাবি জানিয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (HRCBM)। বুধবার CRAB কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি এসব দাবি জানায়।

HRCBM-এর কনভেনর অ্যাডভোকেট লাকী বাছাড় জানান, লিখিত অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৭ আগস্ট এসব স্থাপনায় হামলার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে প্রাণনাশের হুমকিতে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ধর্মতত্ত্বের গবেষক ও গ্রন্থকার ড. মোহাম্মদ আবদুল হাই, সংস্থার উপদেষ্টা অনিল পাল, মানবাধিকার সহকারী সমীর চন্দ্র মিস্ত্রীসহ সংস্থাটির অন্যান্য প্রতিনিধি এবং অভিযোগকারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংস্থাটি জানায়, গত ১২ নভেম্বর নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দরবার শরীফের প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পায়। আগামী ২১ নভেম্বর কোমরগঞ্জ মাঠে প্রস্তাবিত সমাবেশ ঘিরেও সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছে অভিযোগকারী পরিবার।HRCBM-এর ছয় দফা দাবির মধ্যে রয়েছে—প্রস্তাবিত সমাবেশ বন্ধ, ধর্মীয় প্রতিষ্ঠান ও পরিবারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন, ক্ষতিগ্রস্ত স্থাপনার ক্ষতিপূরণ ও সংস্কার, অতীতের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং আদালতের আদেশ বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে HRCBM-এর ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি-সংক্রান্ত একটি পরিসংখ্যানও তুলে ধরা হয়। সংস্থাটির দাবি, এ সময়ে দেশের ৬৪টি জেলায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৮৬টি হত্যা ও রহস্যজনক মৃত্যু, ৪০৭টি অপহরণ ও শারীরিক নির্যাতন, ৬৩টি যৌন সহিংসতা ও ধর্ষণ, ২৫১টি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এবং ৪০৮টি সম্পত্তিতে হামলা, ভূমি দখল, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা রয়েছে। এ ছাড়া ধর্ম অবমাননা-সংক্রান্ত ৩০টি ঘটনার তথ্য নথিভুক্ত করার কথা জানায় সংস্থাটি।অ্যাডভোকেট লাকী বাছাড় প্রয়োজনে বিচার বিভাগীয় কমিশন গঠনসহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

২

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

৩

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

৪

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

৫

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

৬

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

৭

​ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

৮

নবাবগঞ্জে বসতবাড়ি ও দরবার শরীফে হা/মলার অভিযোগ, ছয় দফা দাবি HRCBM-এর

৯

নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুর যুবদলের বিক্ষোভ

১০

কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিউম্যান

১১

ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

১২

চীনের প্রযুক্তিনগরী শেনজেনে কাজ শিখছে রোবট

১৩

২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গ্রে/ফ/তার

১৫

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

১৬

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

১৭

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা করছে ইউক্রেন

১৮

যশোরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক পবিত্র কারাগারে

১৯

যশোর আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি পদে দুই ও সম্পাদক পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

২০