নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

ঢাকার আদালতে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার মানবিক উদ্যোগের নীরব সাক্ষী

আদালত মানেই দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর ক্লান্তি। মামলার একটি তারিখের জন্য দূর-দূরান্ত থেকে আসা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় দাঁড়িয়ে, সিঁড়িতে বসে কিংবা রোদের মধ্যে অপেক্ষা করতে হয়।

এই ভোগান্তি পুরুষদের জন্য কষ্টের হলেও নারী ও শিশুদের জন্য তা আরও বেশি কঠিন। সেই বাস্তবতায় ঢাকার আদালতপাড়ায় রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য নির্ধারিত বিশ্রামাগারটি হয়ে উঠেছে এক মানবিক উদ্যোগের নীরব সাক্ষী।

বিশ্রামাগারটি বাস্তবায়নে ছিল জুডিসিয়াল স্ট্রেনদেনিং প্রজেক্ট, ইউএনডিপি।

বিশ্রামাগারের বাইরে নীল সাইনবোর্ডে লেখা- বিচারপ্রার্থী নারী ও শিশু বিশ্রামাগার। পাশেই ছোট বোর্ডে লেখা -এই রুমের ভিতরে পুরুষদের প্রবেশ নিষেধ।

সরেজমিনে দেখা যায়, বিশ্রামাগারের ভেতরে ৩ জনের বসার স্টিলের চেয়ার রয়েছে ৮টি এবং ৪ জনের বসার কাঠের সিট রয়েছে ১টি। একসঙ্গে প্রায় ২৮ জন নারী ও শিশু এখানে বসতে পারেন। গরম থেকে স্বস্তি দিতে রয়েছে ২টি ফ্যান এবং ব্যবহারের জন্য রয়েছে ৩টি টয়লেট। পুরুষ প্রবেশ নিষেধ থাকায় নারীদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশ নিশ্চিত হয়েছে।

এ বিষয়ে বিশ্রামাগারের দায়িত্বে থাকা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিউর রহমান বাসসকে বলেন, ‘বিশ্রামাগারটি আমরা যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। সকাল সাড়ে ৮টায় বিশ্রামাগারের দরজা খুলে দেওয়া হয়, বিকেল ৫টায় বন্ধ করে দেওয়া হয়। নারী ও শিশু বিচারপ্রার্থীরা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসতে পারেন, সেজন্য পুরুষদের প্রবেশ নিষেধ রাখা হয়েছে এবং এটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।’

এ বিষয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন বাসসকে বলেন, ‘রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য যে বিশ্রামাগারটি রয়েছে, তা অত্যন্ত কার্যকরভাবে চলছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা নারী ও শিশু বিচারপ্রার্থীরা এখানে নিরাপদে বসছেন, বিশ্রাম নিচ্ছেন। পুরুষ প্রবেশ নিষেধ থাকায় তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আদালত প্রাঙ্গণে নারী ও শিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’

আদালতে আগত নারী বিচারপ্রার্থীরা জানান, আগে তাদের বারান্দা বা সিঁড়িতে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই বিশ্রামাগার হওয়ায় ছোট শিশু নিয়ে আসা মায়েরা এখন নিরাপদে বসে শুনানির জন্য অপেক্ষা করতে পারছেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এখানে বিশুদ্ধ খাবার পানি, ব্রেস্টফিডিং কর্নার ও তথ্য সহায়তা ডেস্ক যুক্ত করা হলে এই বিশ্রামাগার দেশের অন্যান্য আদালতের জন্য একটি মডেল হতে পারে। ছোট এই উদ্যোগই প্রমাণ করে— একটু যত্ন আর সদিচ্ছা থাকলে বিচারাঙ্গনকে আরও মানবিক করা যায়।

একটি মামলায় হাজিরা দিতে আসা কুমিল্লার মমতাজ বেগম ও চেক ডিজঅনার মামলার বাদী কেরানীগঞ্জ থেকে আসা রেহানা খাতুন জানান, আদালতের কার্যক্রম দুপুরের পর শুরু হবে। তাই ৩/৪ ঘন্টা অপেক্ষার জন্য এ বিশ্রামাগার আমাদের জন্য নিরাপদ ও স্বস্তির জায়গা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

২

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

৩

রামিসা হ/ত্যা মা/মলায় হাইকোর্টে সোহেল রানার মৃ/ত্যুদণ্ড বহাল

৪

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমকে কঠোর সাজা, ইরানের নিন্দা

৫

ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করল অস্ট্রেলিয়া

৬

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

৭

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

৮

নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

৯

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

১০

পদত্যাগের ঘোষণা দিলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

১১

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে দুর্যোগ, খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

১২

শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

১৩

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত কয়েকজন

১৪

ঢাকার আদালতে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার মানবিক উদ্যোগের নীরব সাক্ষী

১৫

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হ/ত্যা

১৬

বরগুনা জেলা যুবদলের আংশিক কমিটি গঠন

১৭

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৮

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার সীরাত প্রেজেন্টেশন

২০