নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত কয়েকজন

অধিকৃত পশ্চিম তীরের একটি সংঘাতপূর্ণ এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর ফিলিস্তিনি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এতে এক ইসরাইলি বসতি স্থাপনকারীর গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেরিকোর সরকারি হাসপাতালের পরিচালক নিদাল বকর এএফপিকে জানান, আল-দুয়ুক আল-তাহতা গ্রামের ৬০ বছর বয়সী এক নারীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছিল।
পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবার রাতে জেরিকোর উপকণ্ঠে ফিলিস্তিনি হামলাকারীরা একটি গাড়ি নিয়ে ইসরাইলিদের একটি গাড়ির দিকে দ্রুত এগিয়ে যায় ও সেটিতে ধাক্কা দেয়।

বিবৃতিতে দাবি করা হয়, এরপর ইসরাইলিদের লক্ষ্য করে পাথর ছোড়া হলে তারা হুমকি মোকাবিলায় গুলি চালায়।
এ ঘটনায় ইসরাইলি ও ফিলিস্তিনি উভয় পক্ষের মানুষ হতাহত হয়েছেন।

নিদাল বকর জানান, বসতি স্থাপনকারীদের গুলিতে আহত ওই গ্রামের আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আল-দুয়ুক এলাকায় তাদের চিকিৎসাকর্মীরা পাঁচজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে এক নারী মাথায় ও ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ গুলিতে আহত হয়েছেন।

সাম্প্রতিক কয়েক সপ্তাহে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। বিশেষ করে ২৭ অক্টোবরের ইসরাইলি নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা বৃদ্ধি পায়।
ওই নির্বাচনের আগে পশ্চিম তীরের কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের সমর্থন পেতে তৎপর ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।

সোমবার সকালে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে পৃথক একটি ঘটনায় ইসরাইলি বসতি স্থাপনকারীর চালানো গাড়ির ধাক্কায় পাঁচ ফিলিস্তিনি আহত হন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা ও চিকিৎসাকর্মীরা।

তবে এএফপিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ঘটনাটি ছিল একটি সড়ক দুর্ঘটনা।

বেথলেহেমের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তুকু শহরের মেয়র সাকর সুলাইমান এএফপিকে বলেন, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে। বসতি স্থাপনকারীদের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর হামলা বৃদ্ধির ধারাবাহিকতায় এ ঘটনাকে নতুন করে সহিংসতা বৃদ্ধির অংশ হিসেবে উল্লেখ করেছে তারা।
একই সঙ্গে গাড়ি চালককে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মন্ত্রণালয়।

আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হিসেবে বিবেচিত পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে পাঁচ লাখের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করেন।

১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরাইলের দখলে রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে ১ হাজার ১১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির করা হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে ফিলিস্তিনিদের হামলা অথবা ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫১ জন ইসরাইলি নিহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

২

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

৩

রামিসা হ/ত্যা মা/মলায় হাইকোর্টে সোহেল রানার মৃ/ত্যুদণ্ড বহাল

৪

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমকে কঠোর সাজা, ইরানের নিন্দা

৫

ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করল অস্ট্রেলিয়া

৬

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

৭

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

৮

নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

৯

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

১০

পদত্যাগের ঘোষণা দিলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

১১

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে দুর্যোগ, খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

১২

শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

১৩

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত কয়েকজন

১৪

ঢাকার আদালতে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার মানবিক উদ্যোগের নীরব সাক্ষী

১৫

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হ/ত্যা

১৬

বরগুনা জেলা যুবদলের আংশিক কমিটি গঠন

১৭

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৮

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার সীরাত প্রেজেন্টেশন

২০