নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

 কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে পরিচিত কাল্পনিক গুপ্তচরের জনপ্রিয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সোমবার অ্যামাজন এমজিএম স্টুডিওস এক ঘোষণায় জানায়, রবার্ট প্যাটিনসন জেমস বন্ডের ঐতিহাসিক চরিত্রে অভিনয় করবেন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

৪০ বছর বয়সী প্যাটিনসন ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হবেন। তিনি হবেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের দুর্ধর্ষ ও সুদর্শন এজেন্ট। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চরিত্রটির নতুন যুগের সূচনা হবে বলে জানিয়েছে স্টুডিওটি।

‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতার নাম ঘোষণার পরপরই ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। রাজপরিবারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ঘোষণাটি শেয়ার করে লেখা হয়, ‘মহামান্যকে সিক্রেট সার্ভিসে স্বাগতম, মিস্টার বন্ড।’

দীর্ঘদিনের প্রযোজক বারবারা ব্রকোলি ও মাইকেল উইলসন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এটিই হতে যাচ্ছে প্রথম ০০৭ চলচ্চিত্র। সিরিজটির মূল প্রতিষ্ঠান এমজিএম অধিগ্রহণের পর অ্যামাজন এখন এই চলচ্চিত্রের সৃজনশীল নিয়ন্ত্রণ নিয়েছে।

প্যাটিনসন এক বিবৃতিতে বলেন, ‘০০৭-এর দায়িত্ব পাওয়াটা জীবনের সবচেয়ে বড় সম্মান।’ তিনি বলেন, এটি তার ‘স্বপ্ন পূরণের মতো’ ঘটনা।

জেমস বন্ডের স্রষ্টা লেখক ইয়ান ফ্লেমিংয়ের তৈরি এই জনপ্রিয় চরিত্রে অ্যামাজন কোনো কৃষ্ণাঙ্গ অভিনেতা কিংবা নারীকে আনতে পারে বলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল।

১৯৬০-এর দশকে পর্দায় প্রথম আসার পর থেকে এ পর্যন্ত মাত্র ছয়জন অভিনেতা জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন শন কনারি, রজার মুর ও পিয়ার্স ব্রসনান।

বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে আলোচনায় থাকা ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেনকে পেছনে ফেলেছেন প্যাটিনসন।

নিরাপদ পছন্দ

অস্কার মনোনয়ন পাওয়া কানাডীয় পরিচালক ডেনিস ভিলনভকে পরবর্তী বন্ড চলচ্চিত্রের পরিচালক হিসেবে আগেই ঘোষণা করেছিল অ্যামাজন এমজিএম। ‘ডিউন’ চলচ্চিত্র সিরিজসহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবির পরিচালক তিনি। নতুন ছবির চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট।

‘ভ্যারাইটি’ সাময়িকী বলেছে, অ্যামাজন এমজিএমের দৃষ্টিকোণ থেকে প্যাটিনসনকে বেছে নেওয়ার কারণ সহজেই বোঝা যায়।

সাময়িকীটির ভাষ্য, ২০২৬ সালে চলচ্চিত্র জগতে সবচেয়ে চাহিদাসম্পন্ন তারকাদের একজন তিনি। বক্স অফিসে তার সাফল্যও এর প্রমাণ।

চলচ্চিত্রশিল্পের তথ্য ও বক্স অফিসের হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ‘দ্য নাম্বার্স’-এর প্রতিষ্ঠাতা ব্রুস ন্যাশ এএফপিকে বলেন, অভিনয় ও অ্যাকশন দৃশ্যে দক্ষতার প্রয়োজনীয় সব যোগ্যতাই প্যাটিনসনের রয়েছে।
তিনি বলেন, বন্ড সিরিজকে নতুন করে শুরু করার ক্ষেত্রে অ্যামাজন একটি ‘খুবই নিরাপদ পছন্দ’ করেছে। প্যাটিনসন সেই পছন্দের সব শর্তই পূরণ করেন।

গত মে মাসে চিত্রনাট্যকার নাইট বলেছিলেন, কিংবদন্তি গুপ্তচর চরিত্রটি নিয়ে কাজ করার ক্ষেত্রে অ্যামাজন তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে।

কান চলচ্চিত্র উৎসবে ‘স্ক্রিন’ সাময়িকীকে নাইট বলেন, ‘বন্ড চরিত্রটি সব সময়ই সমালোচনা ও পরিবর্তনের ঊর্ধ্বে টিকে থেকেছে। এই চরিত্র নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা ও ভুলত্রুটি হয়েছে। কিন্তু তাতেও চরিত্রটি টিকে আছে।’

লস অ্যাঞ্জেলেসভিত্তিক ভক্তদের সংগঠন ‘টু লাইভ অ্যান্ড লেট ডাই ইন এলএ’-এর সহ-সভাপতি নেইল ম্যাকনালি প্যাটিনসনকে একজন ‘অসাধারণ অভিনেতা’ বলে অভিহিত করেন। ইয়ান ফ্লেমিংয়ের কালজয়ী চরিত্রে তিনি কী নতুনত্ব নিয়ে আসেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন বলেও জানান।
তিনি বলেন, ‘বন্ডভক্তদের জন্য এটি অত্যন্ত রোমাঞ্চকর সময়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

২

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

৩

রামিসা হ/ত্যা মা/মলায় হাইকোর্টে সোহেল রানার মৃ/ত্যুদণ্ড বহাল

৪

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমকে কঠোর সাজা, ইরানের নিন্দা

৫

ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করল অস্ট্রেলিয়া

৬

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

৭

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

৮

নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

৯

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

১০

পদত্যাগের ঘোষণা দিলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

১১

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে দুর্যোগ, খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

১২

শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

১৩

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত কয়েকজন

১৪

ঢাকার আদালতে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার মানবিক উদ্যোগের নীরব সাক্ষী

১৫

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হ/ত্যা

১৬

বরগুনা জেলা যুবদলের আংশিক কমিটি গঠন

১৭

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৮

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার সীরাত প্রেজেন্টেশন

২০