নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন হোসে মারিয়া নেভেস

কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস রোববারের নির্বাচনে সহজ জয় পেয়েছেন। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।

নির্বাচনে আগে থেকেই এগিয়ে থাকা নেভেস পেয়েছেন ৬৩ দশমিক ৮ শতাংশ ভোট। পশ্চিম আফ্রিকার দ্বীপপুঞ্জের দেশটি স্থিতিশীল গণতন্ত্রের জন্য পরিচিত।

প্রাইয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী জোয়ানা রোসা আমাদো।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ২০ হাজার।

নির্বাচন পর্যবেক্ষণে পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলোর অর্থনৈতিক জোট (ইকোওয়াস), আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১৫০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।

আটলান্টিক মহাসাগরে সেনেগালের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত কেপ ভার্দে ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। দেশটি পর্যটন গন্তব্য হিসেবেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

চলতি বছর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে নকআউট পর্বে ওঠায় দেশটির জাতীয় ফুটবল দল বিশ্বজুড়ে আলোচনায় আসে। এ ছাড়া হান্টাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বহনকারী একটি প্রমোদতরী দেশটির উপকূলে নোঙর করলেও তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়।

স্থিতিশীলতা ও আতিথেয়তা

পশ্চিম আফ্রিকার কয়েকটি প্রতিবেশী দেশে সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট নির্বাচন উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও কেপ ভার্দে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের জন্য পরিচিত।

শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটিকে আফ্রিকার গণতন্ত্রের একটি আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।

স্থানীয় ক্রেওল ভাষায় ‘মোরাবেজা’ শব্দের অর্থ আতিথেয়তা। এ জন্যও দেশটি পরিচিত। পাশাপাশি দেশটির সমাজে রয়েছে উন্মুক্ত মনোভাব ও বর্ণাঢ্য কার্নিভালের ঐতিহ্য। নিজস্ব ধারার সংগীতও রয়েছে দেশটির।

মো ইব্রাহিম ফাউন্ডেশনের ২০২৬ সালের বৈশ্বিক সুশাসন সূচকে আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে কেপ ভার্দের অবস্থান তৃতীয়।

রাজনৈতিকভাবে দেশটিতে আধা-রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা চালু রয়েছে। তবে নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতে।

প্রেসিডেন্ট সরাসরি সরকার পরিচালনা করেন না। বরং জাতীয় ঐক্য নিশ্চিত করা ও সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব পালন করেন।

পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগ দেন। পাশাপাশি বিদেশে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

২০২১ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন নেভেস। এর আগে ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী এবং কেপ ভার্দের স্বাধীনতার জন্য আফ্রিকান পার্টির (পিএআইসিভি) সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি মেয়র ও আইনপ্রণেতার দায়িত্বও পালন করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

২

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

৩

রামিসা হ/ত্যা মা/মলায় হাইকোর্টে সোহেল রানার মৃ/ত্যুদণ্ড বহাল

৪

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমকে কঠোর সাজা, ইরানের নিন্দা

৫

ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করল অস্ট্রেলিয়া

৬

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

৭

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

৮

নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

৯

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

১০

পদত্যাগের ঘোষণা দিলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

১১

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে দুর্যোগ, খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

১২

শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

১৩

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত কয়েকজন

১৪

ঢাকার আদালতে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার মানবিক উদ্যোগের নীরব সাক্ষী

১৫

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হ/ত্যা

১৬

বরগুনা জেলা যুবদলের আংশিক কমিটি গঠন

১৭

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৮

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার সীরাত প্রেজেন্টেশন

২০