নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো সি-ট্রাম্প-পুতিন ত্রিপক্ষীয় বৈঠক, নিশ্চিত করল চীন

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন।

আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেন শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘১৯ নভেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেনজেনে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে অংশ নেবেন।’

তবে দক্ষিণ চীনের এই শহরে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ধারণা করা হচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ক্রেমলিন ও হোয়াইট হাউসও তিন নেতার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান ট্রাম্প। পাশাপাশি, ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের বিষয়টিও তিনি আলোচনায় তুলতে পারেন।

তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানিয়েছেন, সম্প্রতি এক বৈঠকে ত্রিপক্ষীয় আলোচনায় ইউক্রেন যুদ্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে শি জিনপিং অসন্তোষ প্রকাশ করেছিলেন।

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে স্টাইনমায়ার বলেন, ‘তিনি (সি) স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এটি ইউরোপের একটি সংঘাত। তাই এ বিষয়ে আলোচনার টেবিলে ইউরোপীয় দেশগুলোরও থাকা উচিত।’

পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের অবস্থান দীর্ঘদিন ধরেই একই রকম। দেশটি বরাবরই বলে আসছে, নিজেদের বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার কমানোর উদ্যোগ আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিতে হবে। এরপরই বেইজিং তাদের পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে আলোচনায় বসতে রাজি হবে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

২

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

৩

রামিসা হ/ত্যা মা/মলায় হাইকোর্টে সোহেল রানার মৃ/ত্যুদণ্ড বহাল

৪

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমকে কঠোর সাজা, ইরানের নিন্দা

৫

ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করল অস্ট্রেলিয়া

৬

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

৭

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

৮

নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

৯

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

১০

পদত্যাগের ঘোষণা দিলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

১১

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে দুর্যোগ, খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

১২

শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

১৩

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত কয়েকজন

১৪

ঢাকার আদালতে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার মানবিক উদ্যোগের নীরব সাক্ষী

১৫

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হ/ত্যা

১৬

বরগুনা জেলা যুবদলের আংশিক কমিটি গঠন

১৭

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৮

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার সীরাত প্রেজেন্টেশন

২০