নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

নানা কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় নবান্ন উৎসব পালিত

জেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ নবান্ন উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার সকাল ৮টা থেকে নওগাঁর মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় পার্কে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘ঐকতান সঙ্গীত ও সংস্কৃতি সৃজন সংগঠন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মোসাদ্দেক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংগঠনের উপদেষ্টা অ্যাড. সালাহউদ্দিন মিন্টু দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাঙালী সংস্কৃতিতে নবান্নের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. কায়েস উদ্দিন।

এ সময় শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. হাসমত আলী, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আজহার উদ্দীনসহ স্থানীয় বিশিষ্ট সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে বেলা সাড়ে ১০টায় আবৃত্তি পরিষদ নওগাঁ নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।

পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি পরিষদ নওগাঁ’র সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. কায়েস উদ্দিন।

আলোচনা করেন আবৃত্তি পরিষদের উপদেষ্টা অধ্যাপক মো. শরিফুল ইসলাম খান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফরিদুল করিম তরফদার, লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং মাগফুরুল হাসান বিদ্যুৎ।

পরে আপন সদস্যরা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

২

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

৩

রামিসা হ/ত্যা মা/মলায় হাইকোর্টে সোহেল রানার মৃ/ত্যুদণ্ড বহাল

৪

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমকে কঠোর সাজা, ইরানের নিন্দা

৫

ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করল অস্ট্রেলিয়া

৬

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

৭

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

৮

নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

৯

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

১০

পদত্যাগের ঘোষণা দিলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

১১

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে দুর্যোগ, খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

১২

শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

১৩

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত কয়েকজন

১৪

ঢাকার আদালতে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার মানবিক উদ্যোগের নীরব সাক্ষী

১৫

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হ/ত্যা

১৬

বরগুনা জেলা যুবদলের আংশিক কমিটি গঠন

১৭

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৮

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার সীরাত প্রেজেন্টেশন

২০