নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই: প্রেসিডেন্ট নোবোয়া

ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। রোববার তিনি এ দাবি করেন।

এর আগে এএফপির এক অনুসন্ধানী প্রতিবেদনে দেশটির একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের অস্বাভাবিক উপস্থিতির তথ্য উঠে আসে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত অক্টোবর মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে ইকুয়েডরের বন্দরনগরী গুয়ায়াকিলের কাছে অবস্থিত তাউরা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের উপস্থিতি, কয়েক ডজন তাবু স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়নকাজের প্রমাণ তুলে ধরা হয়।

ইকুয়েডরের জনগণ গণভোটে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করার এক বছরেরও কম সময়ের মধ্যে এই সম্প্রসারণের ঘটনা ঘটল।

তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে এর বৈধতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। এমনকি ইকুয়েডরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ রয়েছে।

রোববার গণমাধ্যম প্রতিষ্ঠান ‘আলতাভোজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নোবোয়া বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা সেখানে কেবল অস্থায়ী কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বলেন, ‘কখনো নির্দিষ্ট কোনো মিশন থাকে, কখনো থাকে বিশেষ কোনো অভিযান। আমরা একসঙ্গে কাজ করি। এটি যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নয়, এটি ইকুয়েডরের সামরিক ঘাঁটি।’

তবে সাক্ষাৎকারে নোবোয়া সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের উপস্থিতি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি।

একই সঙ্গে তাউরা ঘাঁটি পরিদর্শনের জন্য সাংবাদিকের অনুরোধও এড়িয়ে যান তিনি।

এএফপির অনুসন্ধানে গত জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি সামরিক ফ্লাইটের তথ্য পাওয়া যায়। এ ছাড়া সেখানে মার্কিন সেনাদের উপস্থিতি সম্পর্কিত বিভিন্ন নথিও সংগ্রহ করে সংবাদমাধ্যমটি।

এএফপি আরও একটি সেপ্টেম্বরের চিঠি হাতে পেয়েছে। ওই চিঠিতে ইকুয়েডরের তৎকালীন বিমানবাহিনীর প্রধান জেনারেল মাউরিসিও সালাজার সশস্ত্র বাহিনীর কাছে তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বৈধতা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন।

পরবর্তী সময়ে সালাজারকে তার পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে বদলি করা হয়।

মাদক পাচারবিরোধী আঞ্চলিক লড়াইয়ে কুইটো ও ওয়াশিংটন তাদের সহযোগিতা আরও জোরদার করছে। তবে ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রকৃত পরিধি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট নোবোয়া দাবি করেন, তাউরা ঘাঁটিতে অবস্থান করা মার্কিন সামরিক সদস্যরা কেবল নির্দিষ্ট কিছু অভিযানে অংশ নিয়েছেন। এর মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ড্রোন পরিচালনার কাজও ছিল।

এএফপির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, ইউএস সাউদার্ন কমান্ড এবং ইকুয়েডরের বিমানবাহিনী এ বিষয়ে সংবাদমাধ্যমটির পাঠানো প্রশ্নের কোনো জবাব দেয়নি।

তাউরা ঘাঁটিতে আসা কয়েকটি মার্কিন সামরিক ফ্লাইটের সঙ্গে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মেরিন কোর এয়ার স্টেশন চেরি পয়েন্ট এবং ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার বিমানঘাঁটির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এসব ফ্লাইটের কয়েকটি পুয়ের্তো রিকো ও পানামায় যাত্রাবিরতিও করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

২

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

৩

রামিসা হ/ত্যা মা/মলায় হাইকোর্টে সোহেল রানার মৃ/ত্যুদণ্ড বহাল

৪

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমকে কঠোর সাজা, ইরানের নিন্দা

৫

ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করল অস্ট্রেলিয়া

৬

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

৭

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

৮

নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

৯

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

১০

পদত্যাগের ঘোষণা দিলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

১১

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে দুর্যোগ, খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

১২

শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

১৩

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত কয়েকজন

১৪

ঢাকার আদালতে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার মানবিক উদ্যোগের নীরব সাক্ষী

১৫

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হ/ত্যা

১৬

বরগুনা জেলা যুবদলের আংশিক কমিটি গঠন

১৭

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৮

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার সীরাত প্রেজেন্টেশন

২০