নিউজ ডেস্ক
১৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

ঠিকাদারের খুশি: উপহার নাকি ঘুষ, আইন কী বলে?

সকাল দশটা। অফিসের চেয়ারে বসে ফাইল দেখছেন একজন কর্মকর্তা। হঠাৎ দরজা ঠেলে ঢুকলেন একজন ঠিকাদার। হাতে একটা সুন্দর প্যাকেট। হাসিমুখে বললেন, স্যার এটা আপনার জন্য। কোনো কাজের জন্য না, এমনিই খুশি।

কর্মকর্তা প্যাকেটটা খুলে দেখলেন ভেতরে দামি ঘড়ি। আবার কখনো দেখলেন খামের ভেতরে টাকা। কখনো দেখলেন মোবাইল ফোন। ঠিকাদার চলে যাওয়ার পর কর্মকর্তা ভাবলেন, এটা তো উপহার, ঘুষ না। কারণ, ঠিকাদার নিজেই বলেছে কোনো কাজের জন্য দেয়নি।

কিন্তু আইন কি তাই বলে? আইন একদম উল্টো কথা বলে। আইন বলে ঠিকাদারের কাছ থেকে খুশি নেওয়া মানেই ঘুষ। আর ঘুষ নিলে শুধু চাকরি যাবে না, জেলও হবে।

বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আচরণ নিয়ন্ত্রণে মূল আইন হলো সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯। ১৯৭৮ সালের ২০ নভেম্বর রাষ্ট্রপতির সচিবালয় থেকে এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। পরবর্তীতে ২০০২ এবং ২০১১ সালে এতে সংশোধন আনা হয়। এই বিধিমালার বিধি ৫, ৫এ এবং ৬ এ উপহার, যৌতুক ও পুরস্কার গ্রহণ নিয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।

বিধি ৫ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী এমন কোনো উপহার গ্রহণ করতে পারবেন না, যা তার দাপ্তরিক দায়িত্ব পালনে প্রভাব ফেলতে পারে। বিধি ৫এ অনুযায়ী সরকারের পূর্বানুমতি ছাড়া নির্দিষ্ট সীমার বেশি মূল্যের কোনো উপহার নেওয়া যাবে না। আর বিধি ৬ অনুযায়ী ঠিকাদার, সরবরাহকারী, সেবা প্রদানকারী হলো ইন্টারেস্টেড পার্টি। তাদের কাছ থেকে কোনো সুবিধা নেওয়াই অসদাচরণ।

এই বিধিমালা লঙ্ঘন করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হয়। এর ফলে সরকার চাকরি থেকে বরখাস্তসহ যেকোনো শাস্তি প্রদান করতে পারেন। অনেক কর্মকর্তা মনে করেন সিনিয়র সচিবের রেফারেন্সে মাননীয় মন্ত্রী বলে দিলেই তা জায়েজ হয়ে যাবে। আইনজ্ঞরা বলছেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। মন্ত্রী বা সচিব চাইলে আচরণ বিধিমালা বাতিল করে দিতে পারেন না। আইন ভঙ্গ করে কেউ কাউকে বৈধতা দিতে পারে না।

শুধু আচরণ বিধিমালা না, ঠিকাদারের খুশি নিলে আরও দুটি আইনে অপরাধ হয়। প্রথমটি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭। এই আইনের ধারা ৫(২) অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ঘুষ হিসেবে টাকা, উপহার, খুশি বা যেকোনো সুবিধা নিলে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ঠিকাদার বলবে এটা খুশি, কিন্তু আইন বলবে এটা ঘুষ। কারণ ঠিকাদারের বিল পাস, কাজের অর্ডার, পেমেন্ট ছাড়, মেয়াদ বাড়ানো সবকিছুই ওই কর্মকর্তার হাতে থাকে।

দ্বিতীয়টি দণ্ডবিধি, ১৮৬০। ধারা ১৬১ অনুযায়ী সরকারি কর্মচারী অবৈধ পারিশ্রমিক নিলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ধারা ১৬২ অনুযায়ী কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিলে ১ বছর পর্যন্ত জেল হতে পারে। ধারা ১৬৫ অনুযায়ী অন্যের ক্ষতি করে নিজের জন্য মূল্যবান জিনিস নিলেও শাস্তির বিধান রয়েছে।

অর্থাৎ ঠিকাদারের কাছ থেকে খুশি নেওয়া মানে একসাথে তিনটি অপরাধ। আচরণ বিধিমালা ভঙ্গ, দুর্নীতি আইনে ঘুষ, দণ্ডবিধিতে অবৈধ পারিশ্রমিক।

ঠিকাদারি জগতের সূত্রে জানা গেছে, খুশি দেওয়ার পেছনে ভালোবাসা থাকে না, থাকে হিসাব। বিল পাস করাতে হলে খুশি, কাজের মেয়াদ বাড়াতে হলে খুশি, পেমেন্ট তাড়াতাড়ি পেতে হলে খুশি। রডের বদলে বাঁশ দেওয়ায়ও খুশি। আর যেখানে সুবিধা পাওয়ার জন্য টাকা বা উপহার দেওয়া হয়, সেখানেই আইন তাকে ঘুষ বলে।

বিদেশী উপহারের ক্ষেত্রেও আইন কঠোর। বিদেশী কোনো সরকার বা সংস্থার কাছ থেকে উপহার পেলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিতে হয়। নির্দিষ্ট মূল্যের বেশি উপহার সরকারি কোষাগারে জমা হয়। তাহলে দেশের ভেতরের ঠিকাদারের কাছ থেকে লাখ টাকার ঘড়ি বা অন্য যেকোনো উপহার নেওয়া কীভাবে বৈধ হয়?

সরকারি কর্মকর্তাদের অনেকেই বলেন, সবাই নেয়, আমি নিলে সমস্যা কী? কিন্তু আইন সবার জন্য সমান। একজন ধরা পড়লে বাকিরা বাঁচবে না। দুর্নীতি দমন কমিশন চাইলে যেকোনো সময় তদন্ত করে সম্পদের হিসাব চাইতে পারে। তখন খুশির ঘড়ি, খুশির টাকার হিসাব দিতে না পারলে চাকরি তো যাবেই, সাথে জেলও হবে।

আইনজ্ঞদের মতে, খুশি নেওয়ার পর কর্মকর্তার সিদ্ধান্তে পক্ষপাত আসবেই। ভালো কাজের বিল আটকে যাবে, খারাপ কাজের বিল পাস হয়ে যাবে। এতে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হবে, জনগণ সেবা থেকে বঞ্চিত হবে। তাই আইন শুধু কর্মকর্তাকে শাস্তি দিতে চায় না, জনগণের টাকা বাঁচাতে চায়।

তাই ঠিকাদারের খুশি হাতে নেওয়ার আগে ভাবতে হবে, এই খুশির দাম কত। এই খুশির দাম হতে পারে চাকরি, সম্মান আর জেল। আইন খুশি নামে কোনো ছাড় দেয় না। ঠিকাদার খুশি দেবে না, খুশি কিনবে। আর আইন খুশি কেনাকে ঘুষই বলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

১

ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

২

ছাত্রলীগ নেতাকে আটক ঘিরে ধানমন্ডির বারে সংঘর্ষ, ছাত্রদলের ৩ নেতা আহত

৩

আইপিএলে ফেরার লড়াইয়ে মুস্তাফিজ, নিলামে বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার

৪

‘কলঙ্কিত সাবেক নেতা’ শেখ হাসিনা: দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের রায় তুলে ধরল দ্য গার্ডিয়ান

৫

নড়াইলে সাহায্যের আশ্বাসে তরুণীকে চার দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

৬

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি, ২২ নভেম্বর থেকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

৭

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

৮

আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম

৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

১০

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান

১১

ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারের কল্যাণে রংপুরের কৃষকরা অতিরিক্ত ১.৩৯ লাখ টন আমন ধান উৎপাদন করছেন

১২

বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নিতে হয়েছিল ম্যাকটমিনেকে

১৩

ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত

১৪

ঠিকাদারের খুশি: উপহার নাকি ঘুষ, আইন কী বলে?

১৫

প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী

১৬

নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে ব্র্যাকের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, রোগীদের উপচেপড়া ভিড়

১৭

সৌদি পরিস্থিতির প্রভাব: ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল বন্ধ

১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

১৯

মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়

২০