নিউজ ডেস্ক
১২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

ইউরোপের নতুন দূতের প্রয়োজন নেই: শান্তি আলোচনায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী

 ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা পরিচালনার জন্য ইউরোপের নতুন কোনো প্রতিনিধি নিয়োগের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিচাল। বুধবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এর আগে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আলোচনার জন্য একজন প্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিল।

ডাবলিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আবুধাবিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে টানা দুই দিনের আলোচনা শেষে ইউরোপে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এ নিয়ে ইইউর সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে বলেছেন, যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে আলোচনায় অংশ নিতে ইউরোপের উচিত চলতি মাসেই একজন প্রতিনিধি নির্বাচন করা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ইউরোপকে আলোচনায় তাদের পক্ষে কথা বলার জন্য ‘একজন ব্যক্তিকে চিহ্নিত করার’ আহ্বান জানিয়েছেন।

ডাবলিনে ইউরোপীয় নেতাদের আসন্ন সম্মেলনের আগের দিন এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মিচাল বলেন, বিষয়টি ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্ব অনুযায়ী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারাই আলোচনায় অংশ নিতে পারেন।

তিনি বলেন, ‘আমি বলব, আমরা ইতোমধ্যে কাদের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে একমত হয়েছি।’

তিনি এ ক্ষেত্রে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক শীর্ষ কূটনীতিক কাজা কালাসের নাম উল্লেখ করেন। কস্তা ইইউর সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করেন। আর কালাসের দায়িত্বই হচ্ছে পররাষ্ট্রনীতির বিষয়ে ইউরোপের প্রতিনিধিত্ব করা।

তবে তাদের দুজনেরই সর্বসম্মত সমর্থন নেই। ইউরোপের কয়েকটি দেশের সরকার মনে করে, এস্তোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী কালাস রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কঠোর সমালোচক। ফলে আলোচনায় ইউরোপের প্রতিনিধি হিসেবে তিনি উপযুক্ত নন।

তবে পুতিনের পছন্দ-অপছন্দ বিবেচনায় নেওয়ার ধারণা নাকচ করে দিয়েছেন মিচাল।

তিনি বলেন, ‘তাতে কিছু যায় আসে না! কারণ, ইউরোপের প্রতিনিধিত্ব করবেন এমন ব্যক্তিরা, যারা ইউরোপের কাছে জবাবদিহি করবেন, পুতিনের পছন্দের কেউ নন।’

আগে শান্তি প্রতিষ্ঠা-

সম্ভাব্য যেকোনো শান্তি আলোচনায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে ইউরোপ। তাদের যুক্তি, এ যুদ্ধের সঙ্গে গোটা মহাদেশের নিরাপত্তাও জড়িত।

ইউরোপের প্রতিনিধি হিসেবে যাদের নাম আলোচনায় এসেছে, তাদের মধ্যে রয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার গলফ খেলার সম্পর্ক রয়েছে। এ তালিকায় আরও আছেন নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে। গত মাসে তারা দুজনই পুতিনের সঙ্গে বিরল এক টেলিফোন আলাপে অংশ নেন।

অন্যদিকে, কেউ কেউ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যকে নিয়ে একটি যৌথ প্রতিনিধিদল গঠনের প্রস্তাব দিয়েছেন।
মিচাল বলেন, ‘কে কার প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে প্রত্যেকেরই নিজস্ব মত রয়েছে।’

এমনকি কুশনারও এ দায়িত্বের জটিলতা বুঝতে পেরেছেন বলে মনে হচ্ছে।

তিনি বলেন, ‘ইউরোপ যদি তাদের পক্ষে কথা বলার জন্য একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, তাহলে রাশিয়াকে আলোচনায় তাদের অন্তর্ভুক্ত করতে রাজি করানোর চেয়েও সেটি বড় অর্জন হবে।’

ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহে আবুধাবি আলোচনায় তৈরি হওয়া ‘সুযোগগুলো’ কাজে লাগানোর লক্ষ্যে বৃহস্পতিবার পৃথকভাবে মস্কোতে পুতিন এবং ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।

ইউরোপের নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনার জন্য রাশিয়ার চাপ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন একটি কাঠামোর প্রস্তাব ইউরোপকে উদ্বিগ্ন করে তুলেছে।

তবে ইইউর কর্মকর্তারা মনে করেন, বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার পরিবর্তে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর ওপরই গুরুত্ব দেওয়া উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

১

ইউরোপের নতুন দূতের প্রয়োজন নেই: শান্তি আলোচনায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী

২

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ

৩

হামলায় ব্যবহৃত হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি ইরানের নিরাপত্তা প্রধানের

৪

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

৫

ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৬

ছাত্রলীগ নেতাকে আটক ঘিরে ধানমন্ডির বারে সংঘর্ষ, ছাত্রদলের ৩ নেতা আহত

৭

আইপিএলে ফেরার লড়াইয়ে মুস্তাফিজ, নিলামে বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার

৮

‘কলঙ্কিত সাবেক নেতা’ শেখ হাসিনা: দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের রায় তুলে ধরল দ্য গার্ডিয়ান

৯

নড়াইলে সাহায্যের আশ্বাসে তরুণীকে চার দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১০

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি, ২২ নভেম্বর থেকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

১১

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

১২

আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম

১৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

১৪

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান

১৫

ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারের কল্যাণে রংপুরের কৃষকরা অতিরিক্ত ১.৩৯ লাখ টন আমন ধান উৎপাদন করছেন

১৬

বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নিতে হয়েছিল ম্যাকটমিনেকে

১৭

ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত

১৮

ঠিকাদারের খুশি: উপহার নাকি ঘুষ, আইন কী বলে?

১৯

প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী

২০