নিউজ ডেস্ক
১৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পুর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যকরী সংসদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এ নির্বাচনে অংশ নিতে ১১ পদে পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস ও সদস্য সচিব অ্যাডভোকেট এমএ গফুর এ প্যানেল ঘোষণার তথ্য জানিয়েছেন,

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘোষিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নূর আলম পান্নু প্রার্থী মনোনীত হয়েছেন।

প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ, সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন ও মো. সিরাজুল ইসলাম সাগর, গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান এবং সদস্য পদে সুদীপ্ত কুমার ও শামস ইমরান।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৮ নভেম্বর সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। ১৬ নভেম্বর দুপুর ২টায় সমিতির ১ নম্বর ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে। একই দিন বৈধ প্রার্থীদের তালিকা সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত।
ভোট গ্রহণ ২৮ নভেম্বর সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

১

পোশাক খাতে অস্থিরতা: ব্যাংক হিসাব জব্দে আতঙ্ক ব্যবসায়ী মহলে, প্রশ্নের মুখে এনবিআরের পদক্ষেপ

২

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

৩

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

৪

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

৫

সাভারের সাংবাদিক নাদিম হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 

৬

নওগাঁয় সিজারের পর যমজ নবজাতকের একজন উধাও

৭

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ

৮

ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

৯

দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ৩য় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির

১০

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

১১

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

১২

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার

১৩

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পুর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা

১৪

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

১৫

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা

১৬

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

১৭

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৮

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

১৯

পোশাক খাতে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ এনবিআরের

২০