সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
১৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

 

নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিলের একটি ভিডিও শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জেলা যুবলীগের ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছেন।

 

মিছিলে ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দী নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে স্লোগান দেন তাঁরা।

 

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবনেতা মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর উপজেলা যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী আশিকুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এদিকে, প্রকাশ্যে মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এমন ঝটিকা মিছিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

১

পোশাক খাতে অস্থিরতা: ব্যাংক হিসাব জব্দে আতঙ্ক ব্যবসায়ী মহলে, প্রশ্নের মুখে এনবিআরের পদক্ষেপ

২

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

৩

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

৪

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

৫

সাভারের সাংবাদিক নাদিম হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 

৬

নওগাঁয় সিজারের পর যমজ নবজাতকের একজন উধাও

৭

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ

৮

ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

৯

দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ৩য় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির

১০

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

১১

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

১২

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার

১৩

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পুর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা

১৪

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

১৫

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা

১৬

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

১৭

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৮

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

১৯

পোশাক খাতে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ এনবিআরের

২০